বন্ধুদের সঙ্গে পদ্মায় গোসলে গিয়ে নিখোঁজ, পরিবারের দাবি হত্যা

মানিকগঞ্জ মানিকগঞ্জ
০১ আগস্ট ২০২৩, ০৭:২২আপডেট : ০১ আগস্ট ২০২৩, ০৭:২২

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে মো. তুষার হোসেন মতিয়ার (১৭) নামে এক কিশোর। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, তুষারকে বন্ধুরা মিলে হত্যা করে পদ্মা নদীতে ভাসিয়ে দিয়েছে।

তুষার মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের দুর্লভদী গ্রামের সিঙ্গাপুরপ্রবাসী মোশাররফ হোসেন সানির ছেলে।

পরিবারের সদস্যরা জানান, মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের দুর্লভদী গ্রামের প্রবাসী মোশাররফ হোসেন সানির ছেলে তুষার হোসেন ওরফে মতিয়ার (১৭)। সে এবার হাটিপাড়া বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল। তবে কৃতকার্য হতে পারেনি।

গত রবিবার (৩০ জুলাই) দুপুরে তার পাঁচ বন্ধুর সঙ্গে তুষার পদ্মা নদীতে গোসল করতে যায়। পদ্মা নদীর ধুলসুরা এলাকায় গোসল করতে একসাথে গেলেও তার পাঁচ বন্ধুর মধ্যে সবাই বিকালে বাড়িতে ফিরলেও বাড়ি ফেরেনি তুষার। নিখোঁজের বিষয়টি তুষারের পরিবারকে না জানিয়ে তার বন্ধুরা গোপন রাখে বলে অভিযোগ পরিবারের।

তুষারের চাচা আজিজ খান জানান, তার ভাতিজাকে বন্ধুরাই পরিকল্পিতভাবে হত্যার পর পদ্মা নদীতে ভাসিয়ে দিয়েছে। যদি তাই না হতো নিখোঁজের খবরটি বন্ধুরা পরিবারকে অবগত করতো।

নিখোঁজ তুষারের মা রিনা আক্তার জানান, একই এলাকার অভি (১৬), মো. রাহুল (১৭), মো. জিহাদ (১৭), মো. সালাউদ্দিন (১৬), মো. রাতুল (১৭) তুষারকে গোসল করতে নিয়ে যায়। সবাই বাড়ি ফিরলেও তুষারের কথা জিজ্ঞেস করলে কেউ সদুত্তর দিতে পারেনি। কেউ জানায়, তুষার রাস্তায় আছে, আবার কেউ বলছে তুষার কই জানে না তারা। এ নিয়ে তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।

এদিকে বন্ধুরা রবিবার সন্ধ্যার দিকে তুষারের প্যান্ট, গেঞ্জি ও বাটন মোবাইল তার মায়ের কাছে দিয়ে যায়। তবে তুষারের সঙ্গে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল ফেরত দেয়নি বলে জানান তুষারের মা।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য বলেন, আমি রাতেই ধূলসুরা পদ্মাপাড় স্পটে গিয়েছিলাম। রবিবার দিবাগত রাত ১১টার দিকে নিখোঁজ কিশোরের মা রিনা আক্তার অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।

/এনএআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী