সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-কিশোরগঞ্জে ট্রেন চলাচল স্বাভাবিক

কিশোরগঞ্জ প্রতিনিধি 
০৭ আগস্ট ২০২৩, ০২:৩৫আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ০২:৩৫

সাড়ে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-কিশোরগঞ্জে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে সাড়ে তিন ঘণ্টা উদ্ধারকাজ চালানোর পর রবিবার রাত সাড়ে ১১টা থেকে ট্রেন চলাচল শুরু হয়। 

রবিবার রাত ১২টার দিকে কিশোরগঞ্জ রেলস্টেশনের মাস্টার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ৭টায় আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন বাজিতপুর উপজেলার সরারচর রেলস্টেশনের দুর্ঘটনাকবলিত স্থানে পৌঁছে। এরপর প্রায় সাড়ে তিন ঘণ্টা কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগিগুলো উদ্ধারকাজ শেষে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

রেলওয়ে সূত্রে জানা যায়, দুর্ঘটনায় আটকে থাকা এগারোসিন্দুর গোধূলি ট্রেনটি ঢাকায় না গিয়ে কিশোরগঞ্জ রেলস্টেশনে ফিরেছে। অন্যদিকে চট্টগ্রাম থেকে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি ভৈরবে আটকে থাকায় ময়মনসিংহ না গিয়ে ভৈরব থেকে চট্টগ্রাম ফিরে যাচ্ছে। এ ছাড়া দুর্ঘটনাকবলিত কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল হওয়ায় যাত্রীদের টিকিট ফেরত দিয়েছে রেল কর্তৃপক্ষ। এতে ট্রেন যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে না পেরে বিপাকে পড়েন। তবে সরারচর রেলস্টেশন থেকে কিশোরগঞ্জ সদরের দূরত্ব কাছে হওয়ায় অনেক যাত্রী ট্রেন ছেড়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে গন্তব্যে গেছেন। কিন্তু ঢাকা ও ময়মনসিংহগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

প্রসঙ্গত, কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর স্টেশন এলাকায় দুপুর ২টায় ভুল সিগন্যালে পয়েন্ট পরিবর্তনের সময় ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ও ‘এগারোসিন্দুর গোধূলি’ ট্রেন দুটি একই লাইনে চলে আসে। এ সময় দ্রুত ব্রেক করায় ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের তিন বগি লাইনচ্যুত হয়। এতে ভৈরব কিশোরগঞ্জ লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

/এএম/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান