পদ্মা সেতু ঘুরলো বিশ্বকাপ ট্রফি, বন্দি হলো এক ফ্রেমে

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৭ আগস্ট ২০২৩, ১৭:২৫আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ২১:১০

দেশের অবকাঠামোগত উন্নয়ন মাইলফলকের মধ্যে অন্যতম পদ্মা সেতু। দেশের সামর্থ্য ও সক্ষমতার প্রতীক হিসেবে স্থাপিত স্বপ্নের এই সেতুতে আইসিসি বিশ্বকাপ ট্রফির ফটোসেশন সম্পন্ন হয়েছে।

সোমবার (৭ আগস্ট) বিকাল ৩টার দিকে হেলিকপ্টারে করে আইসিসি বিশ্বকাপ ট্রফি মাওয়া প্রান্তে পদ্মা সেতু প্রকল্পের ১ নম্বর সার্ভিস এরিয়ায় নেওয়ার কথা ছিল। তবে বৈরী আবহাওয়ার কারণে সড়কপথে বিকাল সাড়ে ৪টার দিকে ট্রফি নিয়ে আসা হয় পদ্মা সেতুর ১ নম্বর পিলার সংলগ্ন এলাকায়।

সেখানে প্রমত্তা পদ্মার তীরে স্বপ্নের পদ্মা সেতুকে ঘিরে চলে আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বকাপের অফিসিয়াল ফটোসেশন। সেখানে আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় পদ্মা সেতুর মাওয়া প্রান্তে উৎসবের আমেজ বিরাজ করে।

রীতি অনুযায়ী দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় ট্রফি নিয়ে ফটোসেশন করা হয়। স্বাভাবিকভাবেই দেশের অন্যতম স্থাপনা পদ্মা সেতু। সে কারণে পদ্মা সেতুতে এবার আইসিসি বিশ্বকাপ ট্রফির ফটোসেশন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

/এফআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের