ডেঙ্গু কেড়ে নিলো ছাত্রলীগ নেতার প্রাণ

মাদারীপুর প্রতিনিধি
১২ আগস্ট ২০২৩, ১৯:৪৩আপডেট : ১২ আগস্ট ২০২৩, ১৯:৪৩

মাদারীপুরের কালকিনি উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মো. সানাউল্লাহ কানন নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। শনিবার (১২ আগস্ট) সকালে রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সানাউল্লাহ কানন (২৩) কালকিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঝাউতলা গ্রামের মো. বাদশা ব্যাপারীর ছেলে ও উপজেলা ছাত্রলীগের সদস্য এবং পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৩১ জুলাই ডেঙ্গু শনাক্ত হয় সানাউল্লাহ কাননের। পরদিন উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয়। শনিবার সকালে তার মৃত্যু হয়।

সানাউল্লাহ কাননের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুস সোবহান গোলাপ। এ ছাড়া উপজেলা ছাত্রলীগ, কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটি, একতা যুব সংঘসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে। শনিবার আসরের নামাজের পর পৌরসভার ঝাউতলা জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম