ক্লাস করতে আসা ছাত্রলীগ কর্মীকে পুলিশে সোপর্দ

রাজশাহী প্রতিনিধি
০৮ মে ২০২৫, ২০:৩৪আপডেট : ০৮ মে ২০২৫, ২০:৩৪

রাজশাহী কলেজে ক্লাস করতে আসা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে কলেজে এলে তাকে আটক করে বোয়ালিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক শিক্ষার্থীর নাম সাগর রেজা (২২)। তিনি রাজশাহী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার উদয়সাগর গ্রামে তার বাড়ি। বাবার নাম আলমগীর। আগে তিনি কলেজের মুসলিম ছাত্রাবাসের ই-ব্লকে থাকতেন।

ছাত্রদল ও শিবির নেতারা জানান, সাগরের ফেসবুকে ছাত্রলীগের মিছিল ও কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের ছবি এবং সরকারবিরোধী পোস্ট দেখা গেছে। ফেসবুক প্রোফাইলে এখনও ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের পদ লেখা আছে তার। তাকে চিনতে পেরে পুলিশে সোপর্দ করা হয়েছে।

রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির বলেন, নিষিদ্ধ সংগঠনের সক্রিয় কর্মীকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

ছাত্রশিবিরের কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান বলেন, সাধারণ শিক্ষার্থীদের নিপীড়নের অভিযোগে তাকে চিহ্নিত করে পুলিশে দেওয়া হয়েছে।

বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, পুরোনো একটি মামলায় তাকে আদালতে পাঠানো হবে।

/এফআর/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী