পদ্মা সেতুর পাশে হবে বঙ্গবন্ধুর আন্তর্জাতিক মানের স্ট্যাচু

মাদারীপুর প্রতিনিধি
১৩ আগস্ট ২০২৩, ১০:১৫আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ১০:১৫

পদ্মা সেতুর পাশে মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়িতে (পুরাতন ফেরিঘাট সংলগ্ন এলাকায়) নির্মিত হবে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আন্তর্জাতিক মানের স্ট্যাচু। থাকবে মিউজিয়ামসহ বিভিন্ন ধরনের আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা। এ জন্য প্রস্তাবিত প্রকল্পের স্থান পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। 

শনিবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে প্রকল্প স্থান পরিদর্শনে এসে মন্ত্রী বলেন, ‘জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে অনেক আগেই স্ট্যাচু নির্মাণ করা উচিৎ ছিল। বিলম্ব হওয়ায় আমি দুঃখ প্রকাশ করছি। বিলম্ব হলেও যে উদ্যোগটা নিয়েছি এতে বঙ্গবন্ধুর প্রতি জাতির যে দায় তা কিছুটা হলেও লাঘব হবে।’

আন্তর্জাতিক মানের স্ট্যাচু করা হবে, যাতে করে দেশি-বিদেশি পর্যটকরা এখানে আসেন বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ‘বাংলাদেশের সব এলাকার মানুষ, ভবিষ্যত প্রজন্ম এসে বঙ্গবন্ধুর স্ট্যাচু দেখবে। পৃথিবীর বিভিন্ন দেশে আমেরিকা, ভারতে এ ধরনের স্ট্যাচু আছে। আমরা আকর্ষণীয়ভাবে এটা করবো। এখানে একটি আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টারেরও এখানে অনুমোদন দেওয়া হয়েছে। এতে এখানে বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত হবে।’

স্ট্যাচু করার কারণ তুলে ধরে মন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু বাঙালি জাতির গর্বের বিষয়। পদ্মা সেতুর পাশেই যদি স্ট্যাচুটা করি, তাহলে দুটি বিষয় সামঞ্জস্য হবে। দেশি-বিদেশি পর্যটকরা দেখতে আসবেন। এরফলে একসঙ্গে অনেকগুলো কাজ করতে পারবে। সেতু দেখতে পাবে, স্ট্যাচু দেখতে পারবে, সঙ্গে কনভেনশন সেন্টারও দেখতে পাবে। এরফলে একটি আকর্ষণীয় ব্যাপার হবে পদ্মার পাড়ে।’

এসময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম নাহিদ ইজাহার খান, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব ইসারাত চৌধুরী প্রমুখ।

চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, ‘পদ্মা সেতুর পাশে বঙ্গবন্ধু স্ট্যাচু হলে দেশ বিদেশ থেকে মানুষ এখানে আসবে। বঙ্গবন্ধুর স্ট্যাচু ও পদ্মা সেতু একসঙ্গে দেখা, ভীষণ একটা আবেগ এখানে কাজ করবে। সুন্দর মনোরম একটা জায়গা মাননীয় মন্ত্রী পছন্দ করেছেন। এজন্য সকলকে আমরা ধন্যবাদ জানাই।’

/ইউএস/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী