‘আওয়ামী লীগের সব সদস্যকে সতর্ক রাখা হয়েছে’

মাদারীপুর প্রতিনিধি
১৮ আগস্ট ২০২৩, ০৯:২০আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ০৯:২০

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান বলেছেন, ‘আইনশৃঙ্খলার অবনতি যদি কেউ করার চেষ্টা করে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। আওয়ামী লীগের পক্ষ থেকে আমরাও খুব সতর্ক আছি- শুধু ঢাকায় নয় সারা বাংলাদেশে আওয়ামী লীগের সব সদস্যকে সতর্ক রাখা হয়েছে।’

বুধবার (১৭ আগস্ট) সকালে মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুলের বাবার কবর জিয়ারত ও পরিবার সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন করার শেষে তিনি এ কথা বলেন।

শাজাহান খান বলেন, ‘সন্ত্রাসী কর্মকাণ্ড, জঙ্গি, নাশকতা যাই করুক না কেন- তা কঠোর হস্তে দমন করা হবে। সেটাকে আমরা জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেমন মাঠে আছি, তেমনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কঠোর ব্যবস্থা নেবে।’

এ সময় উপস্থিত ছিলেন- রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহাবুদ্দিন শাহা, যুগ্ম আহ্বায়ক আফম ফুয়াদসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

/এফআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম