কিশোরীকে বিবস্ত্র করে নির্যাতন, যুবলীগ নেত্রী বহিষ্কার

সাভার প্রতিনিধি
২০ আগস্ট ২০২৩, ০৯:০৩আপডেট : ২০ আগস্ট ২০২৩, ০৯:০৩

ঢাকার সাভারে কিশোরীকে বিবস্ত্র করে নির্যাতন ও ছবি তোলাসহ বিভিন্ন অভিযোগে গ্রেফতার যুব মহিলা লীগের নেত্রী মেহনাজ মিশুকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১৯ আগস্ট) রাতে যুব মহিলা লীগের সভাপতি আলো সারোয়ার ডেইজি ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে সাময়িক বহিষ্কারের কথা উল্লেখ করা হয়।

এর আগে, শনিবার দুপুরে ভুক্তোভোগীর মায়ের অভিযোগে পুলিশ যুবলীগ নেত্রী তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি ঢাকা জেলা উত্তর মহিলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, এক কিশোরীকে বিবস্ত্র করে ছবি তুলে অনৈতিক কাজে বাধ্য করেন। এ ছাড়াও তাকে নেশাদ্রব্য খাইয়ে পাঁচতলার বেলকনি থেকে নিচে ফেলে হত্যাচেষ্টাসহ করা হয় নির্যাতন। এই ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ সাভার উপজেলা চত্বর এলাকার নিজ বাসা থেকে যুবলীগ নেত্রীকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, গ্রেফতার নারীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ও হত্যাচেষ্টার অভিযোগ মামলা করা হয়েছে।

এ বিষয়ে যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারওয়ার বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সংগঠনবহির্ভূত কর্মকাণ্ডের দায়ে তাকে বহিষ্কার করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম