ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত টাকা নেওয়ায় ৪ ক্লিনিককে জরিমানা

মাদারীপুর প্রতিনিধি
২২ আগস্ট ২০২৩, ০৯:২৭আপডেট : ২২ আগস্ট ২০২৩, ০৯:২৭

মাদারীপুরের শিবচরে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে চার ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় ডিমের দাম বেশি রাখায় দুই দোকানিকেও জরিমানা করা হয়।

সোমবার (২১ আগস্ট) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শিবচর পৌর এলাকায় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

অধিদফতর সূত্রে জানা গেছে, অধিদফতরের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউসের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ডেঙ্গু পরীক্ষায় সরকার নির্ধারিত ফি-এর চেয়ে অতিরিক্ত টাকা নেওয়া ও মূল্য তালিকা না থাকায় সেবা ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ হাজার, মেডিপ্যাথ ডায়াগনস্টিককে তিন হাজার, স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ হাজার ও শিবচর ইউনাইটেড হাসপাতালকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

এ ছাড়া বেশি দামে ডিম বিক্রি ও মূল্য তালিকা না টানানোর অপরাধে মেসার্স মন্ডল ট্রেডার্সকে চার হাজার ও রেজাউল স্টোরকে দুই হাজার টাকা জরিমানা করেন। ছয় প্রতিষ্ঠানে মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।

জান্নাতুল ফেরদাউস বলেন, পরে আরও কঠোর সাজার আওতায় আনা হবে। আমাদের অভিযানের ধারা অব্যাহত থাকবে।

এ সময় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মামুন মোরশেদ, স্যানিটারি ইন্সপেক্টর ফজলুল হকসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

/এফআর/
সম্পর্কিত
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
খুলনায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ জন
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ