জ্বালাও-পোড়াও করলে জবাব দেওয়া হবে: কৃষিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি
২৭ আগস্ট ২০২৩, ০৩:৪৪আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ০৩:৪৪

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি-জামায়াত যদি ক্ষমতায় আসার জন্য আবারও জ্বালাও-পোড়াও করতে চায়- বাসে আগুন দেয়, মানুষ পুড়িয়ে মারে, তাহলে তাদেরকে সমুচিত জবাব দেওয়া হবে।

শনিবার (২৬ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত দুস্থ ও অসহায় পরিবার এবং যুব মহিলাদের মাঝে ঢেউ টিন, নগদ অর্থ, সেলাই মেশিন এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতি করে। দেশের মানুষের কল্যাণে কাজ করে। মৌলিক চাহিদা পূরণের জন্য নিবেদিত হয়ে প্রধানমন্ত্রী কাজ করছেন। ঘরে ঘরে বিদ্যুৎ, গৃহহীনদের জন্য বাড়ি, ভূমিহীনদের জন্য জমিসহ বিভিন্ন মানবকল্যাণী কাজ করছেন। ইতোমধ্যে ১৩ লক্ষাধিক মানুষকে বাড়ি দেওয়া হয়েছে। আগামী দেড় বছরের মধ্যে দেশে কোনও গৃহহীন থাকবে না। তিন বছরের মধ্যে দেশে কোনও সড়ক কাঁচা থাকবে না।

মন্ত্রী বলেন, উন্নয়নের এই ধারা ব্যাহত করার জন্য ষড়যন্ত্রকারী একটি মহল আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। তারা আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে চায়। বিএনপির সাথে জামায়াত যতই থাকুক আন্দোলন করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো যাবে না। সংবিধান অনুসারে ভোট হবে। ভোটের মাধ্যমেই জনগণ আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় বসাবে। ফখরুলরা ও জামায়াতরা আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে পারবে না।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন  মধুপুর পৌরসভার মেয়র ও মধুপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শোলাকুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, যষ্ঠিনা নকরেক, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাকুরা নামনি প্রমুখ।

অনুষ্ঠানে ২৪০ জনকে এক বান্ডিল করে ঢেউটিন, ২৪০ জনকে জনপ্রতি ৩ হাজার টাকা, ২৪ জনকে সেলাই মেশিন ও ৪ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে হুইল চেয়ার প্রদান করা হয়।

 

/এমএস/
সম্পর্কিত
চামড়ার দাম কম পাওয়ার কারণ জানালেন কৃষিমন্ত্রী
আমিও কৃষক, আমার ধানটা এরকম পচলে বুঝতাম কত কষ্ট: কৃষিমন্ত্রী
আলুর ব্যবহার বাড়াতে বললেন কৃষিমন্ত্রী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক