ক্লাস চলাকালে সিলিং ফ্যান ছিঁড়ে পড়লো দুই শিক্ষার্থীর মাথায়

মুন্সীগঞ্জ প্রতিনিধি
৩০ আগস্ট ২০২৩, ১৫:২৭আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ১৫:২৭

মুন্সীগঞ্জের শ্রীনগরে চকবাজার এলাকার সিজুয়ে কিন্ডার গার্টেন অ্যান্ড হাইস্কুলে ক্লাস চলাকালে সিলিং ফ্যান ছিঁড়ে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছে। তারা হলো- জ্যৌতির্ময় দে ও সাহেরা আলম সোহা।

তারা ওই বিদ্যালয়ের কেজি ক্লাসের শিক্ষার্থী। টিনশেডের এই শ্রেণিকক্ষে ৩২ শিক্ষার্থী ছিল।

সিজুয়ে কিন্ডার গার্টেন অ্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল লতিফ মিয়া জানান, বুধবার (৩০ আগস্ট) সকাল ৯টার দিকে ক্লাস চলাকালে টিনশেডের শ্রেণিকক্ষে হঠাৎ সিলিং ফ্যান খুলে দুই শিক্ষার্থীর ওপর পড়ে। তারা মাথায় আঘাত পায়। তাৎক্ষণিক শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক চিকিৎসা দিয়ে সেখান থেকে জৌতির্ময় দে-কে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আর সোহাকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঢাকা মেডিক্যাল জৌতির্ময়ের সিটিস্ক্যান করা হয়েছে। মাথায় তেমন সমস্যা হয়নি। তবে চারটি সেলাই করতে হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক নয়।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের