ভিডিও ফাঁসের পর গোপালগঞ্জে এক শিক্ষককে স্কুল থেকে বহিষ্কার

গোপালগঞ্জ প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:২১আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:২১

গোপালগঞ্জ সদরের সাহাপুর ইউনিয়নে এক স্কুল শিক্ষকের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। এলাকার প্রতিটি রাস্তাঘাট, পাড়া মহল্লাসহ চায়ের দোকানে চলছে আলোচনা সমালোচনা। এদিকে  ভিডিওটি ফাঁস হওয়ার পর ওই শিক্ষককে বিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

ওই শিক্ষকের নাম জগদীশ মজুমদার। তিনি দীর্ঘদিন ধরে  উপজেলার সাহাপুর ইউনিয়নের টুঠামান্দ্রা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

অভিযোগ উঠেছে গেছে, সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের পাটিকেলবাড়ি বাজারের পাশে দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে বসবাস করে আসছেন শিক্ষক জগদীশ মজুমদার। সেখানে ছাত্রদের একটি আবাসিক হোস্টেলও খুলেছেন তিনি। সম্প্রতি এক নারীর সঙ্গে তার অন্তরঙ্গ মুহূর্তের একাধিক ভিডিও বুধবার থেকে এলাকায় ছড়িয়ে পড়ে। এরপর থেকে এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে পাটিকেলবাড়ি বাজারের ব্যবসায়ী মনোজ কুমার বলেন, শিক্ষক জগদীশ মজুমদারের বাড়ি মুকসুদপুর। তিনি চাকরি পাওয়ার পর থেকে এখানে বাড়ি করে বসবাস করে আসছেন। তার স্ত্রী, সন্তান সবাই বাইরে থাকেন। বাড়িতে তিনি স্কুলের ছাত্রদের জন্য আবাসিক হোস্টেল খুলেছেন। সেখানে অনেক শিক্ষার্থী থেকে পড়ালেখা করেন। ওই শিক্ষকের বিরুদ্ধে অনেকদিন ধরে এমন অভিযোগ ছিল। তিনি তার বাড়িতে নারীদের এনে অবৈধ সম্পর্ক করেন। বুধবার এমন কয়েকটি ভিডিও এলাকায় ছড়িয়ে পড়েছে। শিক্ষকের এমন কর্মকাণ্ডে আমরাও হতাশ। তিনি একজন শিক্ষক হয়ে এমন কর্মকাণ্ড করবেন তা কেউ ভাবতে পারছি না। এটা তার নৈতিক স্খলন। 

টুঠামান্দ্রা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদ্যুৎ কুমার ভদ্র বলেন, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর আমাদের নজরে এসেছে, আমরা তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছি। ওই শিক্ষককে স্কুল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ছাড়াও ম্যানেজিং কমিটির জরুরি সভা ডাকা  হয়েছে। ঘটনার তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

জেলা শিক্ষা কর্মকর্তা সাদেকুল ইসলাম ওই শিক্ষকের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি জানার পর খোঁজ নিয়ে তাকে সাময়িক বহিষ্কার করার জন্য স্কুল কর্তৃপক্ষকে আদেশ দিয়েছি। এ ছাড়াও ঘটনা তদন্তে পাঁচ সদস্যদের একটি তদন্ত কমিটি গঠন করতে বলা হয়েছে। ইতোমধ্যে তাকে স্কুল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি। মোবাইলে মেসেজ পাঠিয়েও কোনও সাড়া মেলেনি। 

/এফআর/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
বগুড়ার সেই এনসিপি নেতাকে টিটিসি থেকে বহিষ্কার
জিয়ার মৃত্যুবার্ষিকীতে অশ্লীল নৃত্য, সভাপতি-সম্পাদক বহিষ্কার
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী