২৭ টাকায় মালিকরা আলু বিক্রি না করলে বেচে দেবে সরকার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৯আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৯

২৭ টাকা দরে মালিকরা আলু বিক্রি না করলে বেচে দেবে সরকার এমনটি জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। তিনি বলেছেন, রবিবার থেকে হিমাগারে রাখা আলু ২৭ টাকা দরে বিক্রি করতে হবে মালিকদের। যদি কোনও আলু ব্যবসায়ী তা বিক্রি না করেন, তাহলে সরকার ২৭ টাকা দরে সেই আলু বিক্রি করে মালিকদের টাকা বুঝিয়ে দেবে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকালে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলু ব্যবসায়ী ও হিমাগার মালিক সমিতির সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন ভোক্তা অধিদফতরের মহাপরিচালক।

এ এইচ এম সফিকুজ্জামান বলেন, সরকারের অনেক ক্ষমতা আছে। চাইলে সরকার আলু অধিগ্রহণ করে বেচে দিতে পারে। কিন্তু সরকার তার ক্ষমতা দেখাতে চায় না। তাই ব্যবসায়ীদের অনুরোধ করবো, ২৭ টাকা দরে পাইকারি এবং ৩৫-৩৬ টাকায় খুচরায় আলু বিক্রি করে দিন। এরপরও কেউ না মানলে ব্যবস্থা নেবো।

সভায় সাংবাদিকসহ উপস্থিত সবাইকে ভোক্তা অধিদফতরের মহাপরিচালক জানান, মুন্সীগঞ্জের ৬০টি হিমাগারে এখনও সাড়ে তিন লাখ টন আলু মজুত আছে। খুচরা বিক্রেতাদের অনুরোধ করছি, যদি পাইকারিতে ২৭ টাকা দরে আলু কিনতে না পারেন, তাহলে ইউএনওদের সঙ্গে যোগাযোগ করবেন। এরপর ২৭ টাকায় আলু কিনে দেওয়ার ব্যবস্থা করবে উপজেলা প্রশাসন। আমরা তাদের বিষয়টি বলে রেখেছি।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. আবু জাফর রিপনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আসলাম খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী, ছয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, ক্যাব সভাপতি জাহাঙ্গীর হোসেন, বীর মু্ক্তিযোদ্ধা কাদের মোল্লা ও আলু ব্যবসায়ীরা।

এর আগে দুপুরে মুন্সীগঞ্জের মুক্তারপুরে রিভারভিউ কোল্ড স্টোরেজ পরিদর্শন শেষে রসরাজ বাবু নামে এক আলু ব্যবসায়ীর ১০ হাজার বস্তা আলু হেফাজতে নিয়ে ২৭ টাকা দরে বিক্রি করে দেওয়ার নির্দেশ দেন ভোক্তা অধিকারের মহাপরিচালক।

/এএম/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী