৯ ঘণ্টা পর কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২৩, ২০:১১আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ২০:১৭

কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে দীর্ঘ ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে, তবে স্বাভাবিক হয়নি। রেললাইনের ওপর থেকে পানির পরিমাণ কিছুটা কমে যাওয়ায় রেললাইন দৃশ্যমান হয়েছে। তাই গতি কমিয়ে ঝুঁকি নিয়েই কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।

শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যায় কিশোরগঞ্জ রেলস্টেশনের মাস্টার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘চট্টগ্রাম থেকে ছেড়ে আসা নাসিরাবাদ ট্রেনটি সকালে কিশোরগঞ্জ শহরের আজিম উদ্দিন স্কুলের পাশে আটকা পড়ে। পরে বিকালে রেললাইনের ওপর থেকে পানি কিছুটা কমে যাওয়ায় ট্রেনটি প্রায় ৯ ঘণ্টা পর গতি কমিয়ে ময়মসিংহের উদ্দেশে ছেড়ে গেছে।’

গত দুদিন ও বৃহস্পতিবার রাত থেকে টানা বৃষ্টিপাতের কারণে কিশোরগঞ্জ সদর উপজেলার কানিকাটা এলাকায় প্রায় দেড় থেকে দুই কিলোমিটার রেললাইন পানিতে তলিয়ে যায়। এতে চট্টগ্রাম থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসা নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে। পরে ট্রেনটি বিকালে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়।

এরপরে চট্টগ্রাম থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটিও ছেড়ে যায়।

/কেএইচটি/
সম্পর্কিত
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
টঙ্গী স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান