টাঙ্গাইলে ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ পুলিশ কর্মকর্তা

টাঙ্গাইল প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২৩, ২০:৪৪আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ২০:৪৪

দায়িত্ব পালনের সময় টাঙ্গাইলের কালিহাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে মনসুর রহমান নামের এক পুলিশের উপপরিদর্শক (এসআই) দগ্ধ হয়েছেন। শুক্রবার (১৩ অক্টোবর) ভোরে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ইউরেনিয়াম নেওয়ার সময় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গায় একটি পুরাতন তৃতীয় তলা ভবনে দায়িত্ব পালনের সময় এ ঘটনা ঘটে।

কালিহাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান শেখ জানান, রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি ইউরেনিয়াম সড়কপথে যাচ্ছিল। এ সময় মহাসড়কের এলেঙ্গায় উৎসব ফিলিং স্টেশন সংলগ্ন পুরাতন রেস্টুরেন্টের তিনতলার ছাদে দায়িত্ব পালন করছিলেন এসআই মনসুর। এ সময় বিল্ডিংয়ের ছাদের পূর্ব পাশে একটি ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে ৩৩ কেভি তারে আগুন লাগে।

এতে আগুনের গোলা এসআই মনসুরের শরীরে এসে পড়লে মারাত্মকভাবে দগ্ধ হন তিনি। এ সময় আরেক পুলিশ সদস্য নাজমুল আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে আহত অবস্থায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, তার শরীরের ২৫ ভাগ অংশ পুড়ে গেছে। হাসপাতালে তার চিকিৎসা চলছে।

/কেএইচটি/
সম্পর্কিত
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান