মানুষ জানে কোথায় ভোট দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৩, ১৯:২১আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ১৯:২১

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘১০০ টাকা দিয়ে ভোট কিনে চলে যাবেন। সেই দিন আর নাই, মানুষ এখন বোঝে। কারণ মানুষ এখন শিক্ষিত হয়েছে, মানুষ জানে কোথায় ভোট দিতে হবে। কোথায় উন্নয়ন আছে, মানুষ সে বিষয়গুলো ভালো বোঝে। নির্বাচনের সময় একটা অচেনা-অজানা লোক এসে ভোট দাবি করবে আর ভোট পাবে। সেটা আর সম্ভব না। মানুষ এখন সব বোঝে।’

শনিবার (১৪ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ পৌরসভা মিলনায়তনে পৌরসভার দেড় শতাধিক অসহায়-দরিদ্র মানুষকে জাতীয় সমাজকল্যাণ পরিষদের ২০২৩-২৪ অর্থবছর হতে বরাদ্দকৃত টাকার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের হত্যা করেছে। পরবর্তীতে ২১ আগস্টে গ্রেনেড হামলা আবার সিরিজ বোমা হামলাও করলো। তারা (বিএনপি) আবার বাংলা ভাই সৃষ্টি করলো এবং দেশের বিরুদ্ধে মিথ্যাচারও করলো। আসলে বিএনপি গুলির মাধ্যমে, আগুনসন্ত্রাস ও নাশকতার মাধ্যমে ক্ষমতায় আসে। আগামীতে ক্ষমতায় আসার জন্য তারা (বিএনপি) আবারও সেই একই টেকনিক ব্যবহার করছে। কারণ, বিএনপি কখনও মানুষের মন জয় করে ক্ষমতায় আসতে চায় না।’

তিনি আরও বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসার জন্য বড় বড় কথা বলছে। তাদের (বিএনপি) লক্ষ্যই খালি ক্ষমতা। বিএনপির লক্ষ্য হচ্ছে ক্ষমতা আর তাদের দাবি একটাই শেখ হাসিনাকে সরাও, আওয়ামী লীগ সরকারকে সরাও। কিন্তু বিএনপি একবার বলে না, ক্ষমতায় গেলে আমরা (বিএনপি) এই উন্নয়ন করবো। মানুষের জন্য এটা-সেটা করবো। বিএনপির চেষ্টা একটাই যে দল ক্ষমতায় আছে, তাকে সরাও।’

পৌরসভার মেয়র মো. রমজান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক সানোয়ারুল হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, প্যানেল মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার ও জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহাবুবুর রহমান জনিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

/কেএইচটি/
সম্পর্কিত
আদ-দ্বীনের ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়: তদন্ত কমিটি
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা ছিল: তদন্ত কমিটি
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে