মানিকগঞ্জে পৃথক দুর্ঘটনায় নিহত ২, পুলিশসহ আহত ১১

মানিকগঞ্জ প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৩৯আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৩৯

সড়ক দুর্ঘটনার প্রতীকি ছবিমানিকগঞ্জে তিনটি পৃথক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তিন পুলিশ সদস্যসহ ১১ জন।
রবিবার সকালে সাটুরিয়ায় নসিমন খাদে পড়ে একজন,সিঙ্গাইরে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় একজন এবং সদর উপজেলার কাফাটিয়া এলাকায় পুলিশ পিকআপ ভ্যানের দুর্ঘটনায় তিন পুলিশ সদস্যসহ ১১ জন আহত হয়েছেন।
সাটুরিয়া থানার সহকারী উপ-পরির্দশক (এএসআই) ফারুক হোসেন জানান, সাটুরিয়ার হরগজ হাটে নছিমনে নাগরপুর থেকে গরু নিয়ে যাচ্ছিলেন জহিরুল নামের ওই ব্যবসায়ী। এসময় গরুভর্তি নছিমনটি উপজেলার চরতিল্লি এলাকায় উল্টে খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হন জহিরুল। পরে তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি নাগরপুর উপজেলার পাওনাল গ্রামের সফিজুদ্দিনের ছেলে। এ ঘটনায় আহত হন আরও আটজন ।

এদিকে, সিংগাইর থানার উপ-পরির্দশক (এসআই) মনোয়ার হোসেন জানান, সকালে রাহেজ উদ্দিন (৩৮) খোলাপাড়া এলাকার এবিসি ইটভাটার সামনের সড়ক পারাপার হওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশার চাপায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাহেজ উদ্দিন সিংগাইর উপজেলার কাশেমনগর এলাকার সেনাজুদ্দিনের ছেলে। এ ঘটনায় অটোরিকশার চালক সামছুল ইসলামকে আটক করা হয়েছে।

অন্যদিকে, ভোরে মানিকগঞ্জ বালিরটেক সড়কে ভোরের দিকে টহল পুলিশের পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে তিন পুলিশ সদস্য আহত হন। এরা হচ্ছেন সদর থানার এসআই আনোয়ারুল ইসলাম, পুলিশ সদস্য শফিকুল ইসলাম ও আব্দুস সালাম। তাদেরকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন জানান, এলাকার চুরি-ডাকাতি রোধে প্রতিরাতেই বিভিন্ন এলাকায় পুলিশ টহল দেয়। ভোরের দিকে কাফাটিয়া এলাকায় ওই পুলিশ সদস্যরা পেশাগত দায়িত্ব পালনের সময় তাদের পিকআপভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিন পুলিশ সদস্য গুরুতর আহত হন।

/বিটি/এএইচ/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী