রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

রাজবাড়ী প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২৩, ০৯:৩২আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ০৯:৩২

রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে পাংশা উপজেলার বাবুপাড়া ও হেনা মোড় এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন- রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া গ্রামের খয়বর মণ্ডলের ছেলে আজিদুর মণ্ডল (৫০) ও কালুখালী উপজেলার কোমরপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে বিল্লাল (২৫)।

পাংশা হাইওয়ে থানার এএসআই সোহরাব হোসেন জানান, রাত সাড়ে ৮টার দিকে একটি গরুবাহী পিকআপ রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক দিয়ে পাংশার মৈশালা এলাকা থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। পিকআপটি বাবুপাড়া এলাকায় পৌঁছালে একটি গরু লাফ দিয়ে সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়া আজিদুর মণ্ডলের শরীরের ওপর পড়ে। এতে তিনি আহত হন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাংশা শহরের একটি প্রাইভেট ক্লিনিকে নিলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, কালুখালী থেকে নসিমনে করে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক দিয়ে ১০-১২ জন লালন ভক্ত কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালনের আখড়াবাড়িতে যাচ্ছিলেন। রাত সোয়া ১০টার দিকে নসিমনটি পাংশার হেনা মোড় এলাকায় পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি নসিমনকে সজোরে ধাক্কা দেয়।

এতে নসিমনে থাকা কয়েকজন ছিটকে সড়কের ওপর পড়ে যান। এদের মধ্যে বিল্লাল নামে এক যুবক অজ্ঞাত ওই গাড়ির চাকার নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এএসআই সোহরাব হোসেন বলেন, গরুর পিকআপটি আটক করা সম্ভব হলেও এর চালক ও হেলপার কৌশলে পালিয়ে গেছে। বিল্লালকে চাপা দেয়া অজ্ঞাত গাড়িটি শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। নিহত দুই জনের পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশগুলো ময়নাতদন্ত ছাড়াই যার যার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

/এফআর/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম