মুন্সীগঞ্জে মিনিবাসে আগুন, যাত্রীকে নামিয়ে মারধর 

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৩, ০১:৩২আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ০১:৩২

মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি মিনিবাসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। এ সময় আবু সুফিয়ান (৩৪) নামে এক যাত্রীকে মারধর করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ রিফাত মল্লিক জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে বাউশিয়া এলাকায় ১০-১২টি মোটরসাইকেল চালিয়ে আসে অন্তত ২৫ জন। তারা মিনিবাসটির গতিরোধ করে আগুন ধরিয়ে দেয়। তার আগে আবু সুফিয়ান নামে এক যাত্রীকে বাস থেকে নামিয়ে মারধর করে রাস্তার পাশে ফেলে যায়। সংবাদ পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে এর আগেই বাসটি পুড়ে যায়। আহত যাত্রীকে উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। 

ভবেরচর হাইওয়ে থানার এসআই হুমায়ূন কবির বলেন, বাসটি সোনারগাঁ এলাকার মোগড়াপাড়া চৌরাস্তা থেকে যাত্রী নিয়ে গজারিয়ায় বাউশিয়া পাখির মোড়ে নামিয়ে দেয়। সেখান থেকে ফেরার পথে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় চালক ও হেলপার গাড়ি থেকে নেমে যান। এক যাত্রীকে বাস থেকে নামিয়ে মারধর করেছে দুর্বৃত্তরা।

এ বিষয়ে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্ডার খায়রুল হাসান বলেন, এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে শনাক্ত করে গ্রেফতার করা হবে।

/এমএস/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ