মুন্সীগঞ্জে অবরোধের সমর্থনে যুবদলের ঝটিকা মিছিল

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০২ নভেম্বর ২০২৩, ১৪:৪৭আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১৪:৪৭

বিএনপির ডাকা চলমান টানা তিন দিনের অবরোধের শেষ দিনে অবরোধের সমর্থনে মুন্সীগঞ্জে ঝটিকা মশাল মিছিল ও সড়কে টায়ারে আগুন দেয় যুবদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে মুন্সীগঞ্জ শহরের জুবলী সড়কে জেলা যুবদলের সদস্যসচিব মাসুদ রানার নেতৃত্বে ওই মিছিল বের করে নেতাকর্মীরা। এ সময় সড়কে টায়ারে আগুন দিতে দেখা যায়।

অপরদিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বাউশিয়া এলাকায় অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল করে ও টায়ারে আগুন দেয় যুবদল নেতাকর্মীরা।

এ ছাড়া অবরোধের কারণে বিভিন্ন জেলা থেকে দূরপাল্লার বাস ছেড়ে না আসায় জেলার দুটি মহাসড়কে যান চলাচল কিছুটা কম। তবে অভ্যন্তরীণ সড়কগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

জেলা যুবদলের সদস্যসচিব মাসুদ রানার জানান, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জ যুবদলসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবৈধ সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে অবরোধ কর্মসূচি পালন করছে। দাবি পূরণ না হলে লাগাতার কর্মসূচি চলবে।

মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল ইসলাম জানান, ভোর সাড়ে ৫টার দিকে শহরের খালইস্ট এলাকার জুবলী সড়কে কয়েকজন টায়ারে আগুন দেয়। অপরদিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ৫-৭ জন কয়েক মিনিট সড়কে ঝটিকা মিছিল করে। পুলিশ আসার আগেই তারা পালিয়ে যায়।

/কেএইচটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ