মাকে কুপিয়ে হত্যা করলো ছেলে, পাশেই ‘দাঁড়িয়েছিলেন’ বাবা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২৩, ১১:১২আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ১১:১২

নারায়ণগঞ্জের ফতুল্লায় মধুমালা বেগম (৫৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলেকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ নভেম্বর) দিবাগত রাতে দাপা ইদ্রাকপুরস্থ রেলস্টেশন উকিলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আটক ছেলে সুমন মিয়া (৩৫) ওই নারীর দ্বিতীয় সন্তান।

নিহত মধুমালা বেগম ওই এলাকার নুরুল ইসলামের স্ত্রী। তাদের সংসারে দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে অভিযুক্ত সুমন দ্বিতীয় সন্তান।

স্থানীয়রা জানান, রাত ১ টার দিকে চিৎকার শুনে সড়কের পাশে এসে দেখতে পান রক্তাক্ত অবস্থায় এক নারী পড়ে আছেন। এর পাশেই তার ছেলে সুমন বঁটি হাতে দাঁড়িয়ে আছেন। এর কিছুটা দূরে ছিলেন নিহতের স্বামী নুরুল মিয়া। তবে সুমনের হাতে ধারালো অস্ত্র থাকায় কেউ তার নিকট যাচ্ছিল না। পরে এই ঘটনায় পুলিশে খবর দেওয়া হয়।

এই ঘটনায় নিহতের স্বামী নুরুল ইসলাম থানায় অভিযোগ করার পর পুলিশ গিয়ে সুমনকে ধারালো অস্ত্রসহ আটক করেছে।

নিহতের স্বামী নুরুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে পরিবার সদস্যদের নিয়ে এখানে বসবাস করছি। বাড়ির কাছে আমার ভাতের হোটেল রয়েছে। আমরা স্বামী-স্ত্রী দুজনে মিলে ওই হোটেল চালাই। আমার দুই ছেলে দুই মেয়ের মধ্যে সুমন দ্বিতীয় সন্তান। মানসিক ভারসাম্যহীন হওয়ায় সুমনকে তার স্ত্রী তালাক দিয়ে দুই কন্যা সন্তানসহ বাবার বাড়ি চলে যায়। এরপর ছয় বছর আগে সুমনকে বিদেশে (ইরাক) পাঠানো হয়। সেখানে দুই মাস থেকে দেশে চলে আসে। রাতে হোটেল থেকে বাসায় ফেরার পথে দেখতে পাই, সুমন ঘর থেকে বঁটি নিয়ে এসে রাস্তায় তার মাকে এলোপাতাড়ি কুপিয়ে মুখ, হাত ও শরীরের বিভিন্ন স্থানে জখম করেছে। এতে ঘটনাস্থলেই তার মা মারা যায়। এরপর সুমন বঁটি হাতে নিয়ে ঘরে গিয়ে খাটে শুয়েছিল। খবর পেয়ে থানায় সংবাদ দিলে পুলিশ এসে সুমনকে ঘর থেকে বঁটিসহ আটক করে এবং তার মায়ের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়।’

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এক নারীকে কুপিয়ে হত্যার তথ্য পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে নিহতের স্বজনরা জানায়, নিহতের ছেলে তাকে কুপিয়ে হত্যা করেছে। এমন অভিযোগের ভিত্তিতে ছেলেকে আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। লাশ ময়নাতদন্তের জন্য শহরের জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে