নারায়ণগঞ্জে ঝুটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এলো ৩ ঘণ্টা পর

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৩, ০৯:১৮আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ০৯:১৮

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঝুটের গুদামের লাগা আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। সোমবার (১৩ নভেম্বর) রাত পৌনে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

এর আগে, রাত পৌনে ১০টার দিকে সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের গোদনাইল ধনকুন্ডা মদিনাবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

আগুনে পুড়ে যাওয়া ঝুটের গুদামটি ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা ও তার ছোট ভাই রবিন মোল্লার যৌথ ব্যবসা।

এ বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর রুহুল আমিন মোল্লা বলেন, গুদামে কোনও বিদ্যুৎ সংযোগ ছিল না। তাই শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনাও নেই। আমার ধারণা, নাশকতাকারীরা গুদামে আগুন দিয়েছে। এই আগুনে গুদামের প্রায় দেড় কোটি টাকার ঝুট পুড়ে গেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে যায়। পরে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে বলা সম্ভব হবে।

/এফআর/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক