কালিয়াকৈরে পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২৩, ১২:৪৪আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ১২:৪৪

গাজীপুরের কালিয়াকৈরে কোয়ালিটি টেক্সলাইন ও সাফোয়ান ফোয়েল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১১টার দিকে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের পাশে অবস্থিত ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আব্দুল্লাহ আল আরেফিন জানান, রাত ১১টার দিকে ওই কারখানায় ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। আগুন বাড়তে থাকায় কাশিমপুর (ডিবিএল), সারাবো এবং জয়দেবপুর ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত সোয়া ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এখানও ডাম্পিংয়ের কাজ চলছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

/এফআর/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম