টাঙ্গাইলে থেমে থাকা বাসে আগুন

টাঙ্গাইল প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৩, ০৯:০৯ আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ০৯:০৯

টাঙ্গাইলের দেলদুয়ারে থেমে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার ডুবাইল ইউনিয়নের নাটিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা মেট্রো ব-১৪-০০৯৪ বাসটি টাঙ্গাইল বাসস্ট্যান্ড থেকে মির্জাপুর ও সখিপুর রোডে প্রতিদিন যাতায়াত করে। বাসটি মাঝে মাঝে মির্জাপুর গার্মেন্টের কর্মীদেরও নিয়ে আসা যাওয়া করে। সোমবার রাতে গার্মেন্টকর্মীদের নামিয়ে দিয়ে বাসটি নাটিয়াপাড়া মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখেন চালক।

পরে হঠাৎ রাত সাড়ে ১১টার দিকে বাসে ভেতরে ঘুমিয়ে থাকা হেলপার বাবলু মিয়া আগুন দেখতে পেয়ে আশপাশে থাকা মানুষদের ডাক দেন। পরে ফায়ার সার্ভিসদের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বাসের হেলপার বাবলু মিয়া বলেন, ‘মহাসড়কের পাশে বাসটি থামিয়ে রেখে আমি ঘুমিয়ে ছিলাম। কিছুক্ষণ পরে দেখি বাসের পেছনে আগুন। পরে স্থানীয় লোকজন এসে ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেয়। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।’

দেলদুয়ার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাসেল মিয়া বলেন, ‘তথ্য পেয়ে আমরা ঘটনাস্থলে দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। বাসে শুধু হেলপার ছিল, তিনি আগুন দেখেই বের হয়ে আসেন তাই কোনও হতাহত হয়নি। তবে বাসের অনেকাংশই পুড়ে গেছে।’

দেলদুয়ার থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, এটা যে নাশকতা তা প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। আলামত সংগ্রহ করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

/এফআর/
সম্পর্কিত
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
অটোরিকশা চার্জ দেওয়ার সময় গ্যারেজে আগুন, অল্পের জন্য রক্ষা ঘরবাড়িসহ পুরো এলাকা
আদাবরে ফিজিওথেরাপি কলেজের রান্নাঘরের আগুন নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি