ভাটারায় ছেলেকে আগুন থেকে বাঁচাতে গিয়ে বাবা- মাসহ আরও তিনজন দগ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২৫, ০১:০১আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০১:০১

রাজধানীর ভাটারায় রান্নার সময় ছেলের শরীরে আগুন লেগে যায়। তাকে বাঁচাতে গিয়ে বাবা-মা ও ফুফু দগ্ধ হয়েছেন।

বুধবার (২ জুলাই)  রাতে ভাটারা'র পূর্ব নূরের চলা এলাকায় একটি টিনশেড বাসায় গ্যাস সিলিন্ডারে  রান্না করতে গিয়ে এ ঘটনা ঘটে। 

দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে রাতে চিকিৎসার জন্য জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া  হয়েছে।

দগ্ধরা হলেন, গাড়ি চালক হালিম শেখ (৫০), তার স্ত্রী শিউলি বেগম (৪৫), ছেলে হানিফ শেখ (২৪) ও হালিমের বোন রহিমা বেগম (৫০)।

হাসপাতালে নিয়ে আসা দগ্ধ হালিম শেখের ভাগনে সাগর আহমেদ বলেন, বুধবার সন্ধ্যা সাতটার দিকে দগ্ধ হালিমের ছেলে হানিফ শেখ রান্নাঘরে ডিম ভাজতে গিয়েছিল। তখন হঠাৎ গ্যাস সিলিন্ডার থেকে তার লুঙ্গিতে আগুন লেগে যাই। তার চিৎকারে বাসায় থাকা বাকি  (তিনজন) সবাই তাকে রক্ষা করতে গেলে তারাও দগ্ধ হয়। পরে তাদের কে হাসপাতালে আনা হয়।

বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান। তিনি বলেন, দগ্ধ চারজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, দগ্ধদের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক। হালিম শেখের শরীরের ৩৩ শতাংশ ও তার ছেলে হানিফ শেখের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। বাকি দুই জন সামান্য দগ্ধ হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

/কেএইচ/এস/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী