গাজীপুর-৫ আসনে প্রার্থী হলেন তৃতীয় লিঙ্গের উর্মি

গাজীপুর প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৩, ২১:০৩আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ২১:০৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনে প্রার্থী হলেন তৃতীয় লিঙ্গের উর্মি। তিনি বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুলেছেন। মঙ্গলবার (২৮ নভেম্বর) উর্মি নিজেই এ তথ্য জানিয়েছেন। 

গাজীপুর-৫ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি। এই আসনে গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখতারুউজ্জামান স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি উর্মি বিএসপির প্রার্থী হওয়ায় এখানে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে বলে আশা করা হচ্ছে।

উর্মি গাজীপুর সদর উপজেলার পূবাইল বাড়ইবাড়ি এলাকার ফাইজ উদ্দিনের সন্তান। উর্মি বলেন, ‘গত ১৯ নভেম্বর গাজীপুর জেলা রিটার্নিং কার্যালয় থেকে বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুলেছি। বুধবার (২৯ নভেম্বর) আমি মনোনয়নপত্র জমা দেবো। এখন আমি কাগজপত্র ঠিক করছি। ভোটে নির্বাচিত হলে আমি সবসময় জনগণের পাশে থাকবো। জনসেবায় নিজেকে উৎসর্গ করবো।’

এর আগে মঙ্গলবার (২৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে সুপ্রিম পার্টি এবং দলটির নেতৃত্বাধীন লিবারেল ইসলামিক জোটের প্রার্থী ঘোষণা করা হয়। এতে বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী বলেছেন, ‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ১২১টি সংসদীয় আসনের বিপরীতে মনোনয়ন প্রাপ্তদের আংশিক তালিকা চূড়ান্ত করা হয়েছে। নির্বাচনে ২০০ আসনে প্রার্থী দেবো আমরা।’

/এএম/
সম্পর্কিত
বিচারপতিদের জন্য ‘রিসার্চ অ্যান্ড রেফারেন্স অফিসার’ নিয়োগের নির্দেশনা চেয়ে রিট
বার কাউন্সিলের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট
জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
সর্বশেষ খবর
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
চীন থেকে আনা মাটির মগে মিললো আড়াই কেজি স্বর্ণ
চীন থেকে আনা মাটির মগে মিললো আড়াই কেজি স্বর্ণ
১০ জনের রিয়ালকে হারিয়ে মাদ্রিদ ডার্বিতে অ্যাতলেতিকোর ঝড়
১০ জনের রিয়ালকে হারিয়ে মাদ্রিদ ডার্বিতে অ্যাতলেতিকোর ঝড়
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার