টঙ্গীতে সড়কের পাশে ফেলে রাখা কাভার্ডভ্যানে আগুন

গাজীপুর প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৫আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৫

গাজীপুরের টঙ্গীতে সড়কের পাশে দীর্ঘদিন যাবৎ ফেলে রাখা কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাত ১০টা ২০ মিনিটে টঙ্গীর মেঘনা রোড এলাকায় এ ঘটনা ঘটে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ‘গাড়ির মালিক কাভার্ডভ্যানটির পেছনের চাকা খুলে নিয়ে গেছেন ও সামনের চাকা পাংচার অবস্থায় ছিল। রাতে ৪-৫ জন দুর্বৃত্ত পেট্রোল ঢেলে সড়কের পাশে রাখা কাভার্ডভ্যানে আগুন লাগিয়ে পালিয়ে যায়। আগুনে কাভার্ডভ্যানটির সামনের অংশ পুড়ে গেছে। গাড়িটি গত কয়েক দিন যাবৎ ওই এলাকার শাখা সড়কের পাশে রেখে দেয় চালক। ঘটনার পর ভ্যানের চালক ও মালিককে খুঁজছে পুলিশ। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

টঙ্গী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ পরিদর্শক এস কে তুহিন বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।’

/কেএইচটি/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক