শরীয়তপুরে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে বোমা হামলার অভিযোগ

শরীয়তপুর প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৮ আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৮

শরীয়তপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলীর গাড়িবহরে বোমা হামলার অভিযোগ উঠেছে। এতে তার ৪ কর্মী-সমর্থক আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে নড়িয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে।

এ সময় আহত হন নড়িয়া পৌরসভা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আল আমিন হামজা, যুবলীগ নেতা কনক লস্কর, কেদারপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক তপন ছৈয়াল, পৌরসভা ২ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা সুমন মোড়ল।

স্থানীয় ও প্রার্থীর অভিযোগ সূত্রে জানা যায়, সুরেশ্বর দরবার শরীফ থেকে আসার পথে নড়িয়া বাজারে খালেদ শওকতের গাড়িবহরে দুর্বৃত্তরা বোমা নিক্ষেপ করে। পরে প্রার্থীর ছেলে উদয় শওকতের গাড়ি থামিয়ে তার ড্রাইভারসহ চার-পাঁচ জনকে বেধড়ক মারধর করা হয়।

এ বিষয়ে ডা. খালেদ শওকত আলী বলেন, ‘সুরেশ্বর দরবার শরীফ থেকে আসার পথে নড়িয়া বাজারে এলে এনামুল হক শামীমের লোকজন আমাকে দেখে আমার গাড়ির ওপর বোমা নিক্ষেপ করে। পরে আমার ছেলের উদয় শওকতের গাড়ি থামিয়ে আমার কর্মী-সমর্থকদের মারধর করা হয়। থানায় এসে অভিযোগ করতে চাইলেও তারা অভিযোগ নিচ্ছে না।’

নৌকার প্রার্থী পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, ‘আমার লোকজন তাদের ওপর হামলা করেনি। স্থানীয় ডিস ব্যবসা নিয়ে এ সংঘাত হয়।’

এ ব্যাপারে জানতে নড়িয়া থানার ওসি মো. হাফিজুর রহমানকে ফোন দিলে তিনি কল কেটে দেন।

/কেএইচটি/
সম্পর্কিত
রাতে মসজিদের মাইকে ঘোষণা, রাতভর পুলিশের পাহারা, তবু ৫ গ্রামে সংঘর্ষ
বোমা হামলার হুমকি: ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন, চলছে নিরাপত্তা তল্লাশি
সাংবাদিকদের ওপর হামলা চতুর্থবারের মতো বহিষ্কার ছাত্রদলের সহসভাপতি আহসান, হাসিবের হ্যাটট্রিক: ছয় নেতাকে শোকজ
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি