সাংবাদিকদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে চোট পেলেন নিউইয়র্কের মেয়র মামদানি

আন্তর্জাতিক ডেস্ক 
২১ নভেম্বর ২০২৬, ২০:২৭ আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ২০:২৭

সাংবাদিকদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে অ্যাকিলিস টেন্ডনে চোট পেয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। আগামী ছয় থেকে আট সপ্তাহ তাকে চিকিৎসার জন্য বিশেষ বুট পরতে হবে। মাঠে ফিরতে সময় লাগতে পারে প্রায় নয় মাস। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে ক্রাচে ভর দিয়ে হাজির হন ৩৫ বছর বয়সী মামদানি। এক সাংবাদিক তার চোটের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বৃহস্পতিবার রাতে সিটি হলের প্রেস কর্পসের সদস্যদের সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচ খেলতে গিয়ে এই চোট পান।

কীভাবে এমন চোট পেলেন, সে বিষয়ে সম্ভাব্য কারণও জানিয়েছেন মেয়র। ম্যাচের আগে ঠিকমতো ওয়ার্মআপ না করাকেই দায়ী করেন তিনি। মামদানি বলেন, ‘আমি স্ট্রেচিং করিনি’।

তবে চোট পাওয়ার পরও ম্যাচের একটি সাফল্যের কথা জানাতে ভোলেননি ফুটবলপ্রেমী এই মেয়র। মাঠে নামার কিছুক্ষণ পরই একটি গোল করেছিলেন বলে জানান তিনি। মজা করে বলেন, ‘আমি ভুলে গিয়েছিলাম যে আমার বয়স ৩৫ বছর’। সাংবাদিকদের দলের বিপক্ষে তার দল জয় পেয়েছে বলেও উল্লেখ করেন মামদানি।

ব্যস্ত কর্মসূচির জন্য পরিচিত এই মেয়র জানান, আগামী ছয় থেকে আট সপ্তাহ তাকে চিকিৎসার বুট পরে থাকতে হবে। আর ফুটবল মাঠে ফিরতে পারবেন প্রায় নয় মাস পর।

/এএস/ 
সম্পর্কিত
চীন-পাকিস্তান সামরিক ঘনিষ্ঠতা ভারতের নিরাপত্তার জন্য ঝুঁকি: মার্কিন প্যানেল
ভ্যান্স-রুবিও নন, পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট লড়াইয়ে কাকে চাইলেন ট্রাম্প
ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সরানোয় ভারতে মেটার কার্যালয়ে যুব কংগ্রেসের বিক্ষোভ-ভাঙচুর
সর্বশেষ খবর
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
দুই সপ্তাহে ৮৭ স্থানে ককটেল বিস্ফোরণ, ৮৩ পরিবহনে আগুন
দুই সপ্তাহে ৮৭ স্থানে ককটেল বিস্ফোরণ, ৮৩ পরিবহনে আগুন
হাম উপসর্গে আরও দুই জনের মৃত্যু
হাম উপসর্গে আরও দুই জনের মৃত্যু
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
গাজীপুর-নারায়ণগঞ্জসহ সাত জেলায় ৪২ প্লাটুন আনসার মোতায়েন
গাজীপুর-নারায়ণগঞ্জসহ সাত জেলায় ৪২ প্লাটুন আনসার মোতায়েন