প্রতিমন্ত্রী এনামুর রহমানের প্রতিদ্বন্দ্বী হিসেবে টিকলেন ৬ জন

সাভার প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২৩, ২৩:০১আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ২৩:০১

ঢাকা-১৯ আসনে সাত জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বিভিন্ন কারণ দেখিয়ে বাকি পাঁচ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর ফলে এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানের প্রতিদ্বন্দ্বী হিসেবে টিকে থাকলেন ছয় জন। 

সোমবার (০৪ ডিসেম্বর) বিকালে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা আনিসুর রহমান। তিনি বলেন, ‘নির্দিষ্ট কয়েকটি কারণে পাঁচ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।’

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, ‘যাচাই-বাছাই শেষে সাত জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বিভিন্ন কারণে পাঁচ প্রার্থীর বাতিল করা হয়েছে।’

মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা সাত জন হলেন—আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুর রহমান, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তালুকদার তৌহিদ জং মুরাদ, স্বতন্ত্র প্রার্থী আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, গণফ্রন্টের নুরুল আমীন, তৃণমূল বিএনপির মাহাবুবুল হাসান, বাংলাদেশ কংগ্রেসের মিলন কুমার ও জাকের পার্টির শামসুদ্দিন আহম্মেদ।

মনোনয়নপত্র বাতিল হওয়া পাঁচ জন হলেন—ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী ইসরাফিল হোসেন, বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. জুলহাস, জাতীয় পার্টির আবুল কালাম আজাদ ও মো. বাহাদুর ইসলাম, বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী আইরিন পারভীন। এই আসনে মোট ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

/এএম/
সম্পর্কিত
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
তিন দিনে সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে ৫ লাখের বেশি চামড়া
সাভার ট্যানারিতে ঢুকেছে ৫ লাখ কাঁচা চামড়া
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি