লতিফ সিদ্দিকীর আয়ের উৎস ব্যাংক সুদ ও মুক্তিযোদ্ধা ভাতা

টাঙ্গাইল প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২৩, ১৫:৫৪আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ১৫:৫৪

টাঙ্গাইল- ৪ (কালিহাতী) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন আলোচিত আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। তার ব্যাংক সুদ ও মুক্তিযোদ্ধা ভাতা ছাড়া আয়ের অন্য কোনও উৎস নেই। নবম জাতীয় সংসদ নির্বাচনে ব্যবসা থেকে তার বাৎসরিক আয় ছিল ২ লাখ ১৫ হাজার টাকা। আয়ের উৎস বেড়েছিল দশম জাতীয় সংসদ নির্বাচনে। এবার কমেছে জমির পরিমাণও। রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা হলফনামা পর্যবেক্ষণ করে এসব তথ্য জানা গেছে।

বর্তমানে পেশায় তিনি একজন শিক্ষক, লেখক ও গবেষক হিসেবে উল্লেখ করা হয়েছে। একাদশে লেখক, গবেষক ও অন্যান্য। দশমে মন্ত্রী, লেখক, গবেষক ও অন্যান্য। নবমে পেশায় উল্লেখ করেছিলেন অন্যান্য (রাজনীতিক) পুস্তক প্রকাশক ও বিক্রয়।

জানা গেছে, আবদুল লতিফ সিদ্দিকী টাঙ্গাইল-৪ আসনে আওয়ামী লীগ থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। প্রথমবার ১৯৯৬ সালে, দ্বিতীয়বার ২০০৯ সালে ও তৃতীয়বার ২০১৪ সালে নির্বাচিত হন। তিনি ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০১৪ সালের জানুয়ারিতে লতিফ সিদ্দিকী দশম মন্ত্রিসভার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন। ওই বছরের ৩০ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অনুষ্ঠানে হজ ও তাবলিগ জামায়াত এবং প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাংবাদিকদের সম্পর্কে বিরূপ মন্তব্য করেন। এরপর ইসলামপন্থিদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন। মন্ত্রিত্ব হারানোর পাশাপাশি আওয়ামী লীগ থেকেও বহিষ্কৃত হন তিনি।

তার বিরুদ্ধে দুর্নীতি দমন আইনের মামলাটি উচ্চ আদালত কর্তৃক স্থগিত রয়েছে।

হলফনামা সূত্রে জানা যায়, বর্তমানে কৃষি খাত, বাড়ি, অ্যাপার্টমেন্ট, দোকান, ব্যবসা, শিক্ষকতা, চিকিৎসা, আইন, পরামর্শক ইত্যাদি চাকরি বা অন্যান্য কোনও খাতে আয় নেই তার। শুধু ব্যাংক সুদ ও মুক্তিযোদ্ধা ভাতা থেকে আয় হয়। সব মিলিয়ে তার বাৎসরিক আয় দেখানো হয়েছে ২ লাখ ৬৫ হাজার ৪২৪ টাকা। তবে গত নবম জাতীয় সংসদ নির্বাচনে শুধুমাত্র ব্যবসা থেকে ২ লাখ ১৫ হাজার, দশম নির্বাচনে মন্ত্রী হওয়ার পর শিক্ষকতা, চিকিৎসা, আইন, পরামর্শক এবং মন্ত্রী হিসেবে প্রাপ্ত সম্মানী ভাতাসহ বাৎসরিক আয় ছিল ৬ লাখ ৩৭ হাজার ২০০ টাকা এবং ব্যাংক সুদ পেতেন ৩ লাখ ৩৮ হাজার ৫৫৮ টাকা। একাদশ নির্বাচনে শুধুমাত্র শিক্ষকতা ও লেখক সম্মানী ২ লাখ ৫০ হাজার এবং ব্যাংক সুদের আয় ছিল ১৪ হাজার ৬৩৯ টাকা। নবম জাতীয় সংসদ নির্বাচনে তার নির্ভরশীল আয় ছিল ১৫ হাজার। এরপর দশম, একাদশ ও এবার দ্বাদশ নির্বাচনে নির্ভরশীল আয় দেখানো হয়নি।

লতিফ সিদ্দিকী বর্তমানে নগদ দেখিয়েছেন ৭ লাখ ১৪ হাজার ৫৮২ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে ৩ লাখ ৯ হাজার ৩৫৯ টাকা। রয়েছে টয়োটা জিপ, বৈবাহিক সূত্রে প্রাপ্ত হিসেবে স্ত্রীর নামে রয়েছে ২০ ভরি স্বর্ণালংকার। তবে দশম নির্বাচনে নগদ ছিল ৩ লাখ ৮২ হাজার ৫০০টাকা। রূপালী ব্যাংকে ৭ হাজার ৩৫ এবং সাউথইস্ট ব্যাংকে ৭৩ লাখ ৪০ হাজার ১৯৬ টাকা। এ ছাড়া একাদশ নির্বাচনে নগদ টাকা ৫ লাখ ৩৪ হাজার ৩৭৭, রূপালী ব্যাংকে ১৫১৫ টাকা, সাউথইস্ট ব্যাংকে ১ লাখ ৬৮ হাজার ৭৬৬ টাকা এবং সোনালী ব্যাংকে ৫ লাখ ৫৩ হাজার ৫৬৮ টাকা।

বর্তমানে তার নামে কালিহাতীর ছাতিহাটীতে ৩৯ শতাংশ পতিত জমি, গাজীপুরের কাউলাটিয়ায় এক দশমিক ৮৭ একর জমি রয়েছে। এ ছাড়া স্বামী ও স্ত্রীর নামে সংসদ সদস্য হিসেবে ৬ কাঠা, কালিহাতীতে এওয়াজমুলে ৭ শতাংশ এবং আত্মীয় হিতৈষীদের দ্বারা একটা ভবন রয়েছে। দশম নির্বাচনে নিজ নামে টাঙ্গাইলে ৬৬ শতাংশ, গাজীপুরের কাউলাটিয়া এক দশমিক ৮৭ একর ও ছাতিহাটীতে ৩৯ শতাংশ পতিত জমির থাকার উল্লেখ করা হয়েছিল। এ ছাড়া স্বামী ও স্ত্রীর নামে শিতলপুর ও বনবাড়ীতে দুই দশমিক ২৮ একর, ঢাকায় ৬ কাঠা, কালিহাতীতে এওয়াজ মূলে ৭ শতাংশ, ঢাকায় ব্যাংকঋণে একটি দালান বা ভবন এবং কালিহাতীতে একটি ভবন থাকার বিষয়টি উল্লেখ করা হয়েছিল।

/কেএইচটি/
সম্পর্কিত
বিএনপির প্রার্থী মাধবী মারমার প্রার্থিতা বাতিল চাইলেন ছাত্রদলনেত্রী, ইসিতে আপিল
সূবর্না সিকদারের বছরে আয় ৮ লাখের বেশি, আছে ৩৫ ভরি স্বর্ণ
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি