মোহনগঞ্জ এক্সপ্রেসের উদ্ধারকাজ চলছে, ৩ ট্রেনের যাত্রা বাতিল

গাজীপুর প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০২৩, ১৩:২২আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ২০:২৯

গাজীপুরে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় তিনটি ট্রেনের নির্ধারিত সূচি বাতিল করা হয়েছে। এদিকে, বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টায় লাইনচ্যুত সাতটি বগি উদ্ধার ও রেলপথ মেরামতের কাজ চলছে। রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা-২ মোশারেফ হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, বুধবার ভোর সাড়ে ৪টায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় ট্রেনের লোকো মাস্টারসহ বেশ কয়েকজন আহত হন ও একজন মারা যান। 
জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ রেল পথের বনখড়িয়া (চিলাই ব্রিজে) দুর্বৃত্তরা রেললাইন কেটে ফেলে রাখায় দুর্ঘটনা ঘটে। তবে ঘন কুয়াশার কারণে ট্রেনের গতি কম থাকায় ট্রেনের বড় ধরনের দুর্ঘটনা ঘটলেও একজন যাত্রীর মৃত্যু ছাড়া অন্যদের তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ডিএডি) আবদুল্লাহ-আল আরেফিন বলেন, দুর্বৃত্তরা রাতের কোনও একসময় গ্যাস কাটার দিয়ে রেললাইন কেটে রাখে। রাতে মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি গাজীপুরের বনখড়িয়া (চিলাই ব্রিজে) আসা মাত্রই ইঞ্জিনসহ সাতটি বগি রেলপথের পাশের নিচু জমিতে পড়ে যায়। দুর্ঘটনার পর থেকেই ঢাকা-ময়মনসিংহ রেল পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রেল কর্মকর্তা মোশারেফ হোসেন ভূঁইয়া বলেন, জয়দেবপুর-ময়মনসিংহ পথে ট্রেন চলাচল বন্ধ থাকায় ঢাকা থেকে ময়মনসিংহগামী ট্রেনগুলো ভৈরব-কিশোরগঞ্জ হয়ে চলছে। বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত বলাকা কমিউটার, দেওয়ানগঞ্জ কমিউটার ও মহুয়া কমিউটার ট্রেনের যাত্রা কর্তৃপক্ষের আবেদনে বাতিল করা হয়েছে।

এদিকে দুর্ঘটনা তদন্তে জেলা প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে