গাজীপুরে বাসচাপায় পোশাকশ্রমিক নিহত

গাজীপুর প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২৩, ১০:৫৭আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ১০:৫৭

গাজীপুরে বাসচাপায় পোশাক কারখানার শ্রমিক সজীব মিয়া নিহত হয়েছে। সে রাজশাহীর গুপাইল গ্রামের আয়নাল হোসেনের ছেলে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় মহানগরীর কোনাবাড়ী থানাধীন গাজীপুর-টাঙ্গাইল সড়কের আঞ্জুমান পাম্পের পূর্ব পাশে (দেওয়ালিয়া বাড়ি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) জামিউল হাসান সুমন স্থানীয়দের বরাত দিয়ে জানান, নিহত সজীব মিয়া কোনাবাড়ী (দেওলিয়া বাড়ি) এলাকার রমজান আলীর বাড়িতে ভাড়া থেকে স্থানীয় তাইফ অ্যান্ড তোয়া নিট কারখানার অপারেটর পদে চাকরি করতো। রাত ৯টার দিকে কারখানাটি ছুটি হলে সজীব বাসায় যাওয়ার পথে অজ্ঞাত বাস তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় সড়কে পড়ে গিয়ে ওই বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পরই বাসটি দ্রুত পালিয়ে যায়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান কোনাবাড়ী থানার এ পুলিশ কর্মকর্তা।

/কেএইচটি/
সম্পর্কিত
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম