আচরণবিধি লঙ্ঘন করায় সংসদ সদস্য মমতাজ বেগমকে শোকজ

মানিকগঞ্জ প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০২৩, ১৮:৩৯আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ১৮:৩৯

আচরণবিধি লঙ্ঘন করায় মানিকগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য সংগীতশিল্পী মমতাজ বেগমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান কমিটি। নোটিশে আগামী ১৮ ডিসেম্বর দুপুর ১২টায় অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে সশরীরে হাজির হয়ে তাকে এ ব্যাপারে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

মানিকগঞ্জ-২ আসনে নির্বাচন কমিশনের গঠন করা অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ রেজমিন সুলতানা স্বাক্ষরিত নোটিশ শনিবার (১৬ ডিসেম্বর) মমতাজ বেগমের কাছে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন যুগ্ম জেলা ও দায়রা জজ রেজমিন সুলতানা।

কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, আচরণবিধি লঙ্ঘন করে স্থানীয় জনগণের সঙ্গে বিভিন্ন সময়ে সমাবেশের মাধ্যমে নৌকার পক্ষে প্রচারণা চালাচ্ছেন মমতাজ বেগম। এই কার্যক্রমের মাধ্যমে সংসদ নির্বাচন আচরণ বিধিমালা-২০০৮-এর-১২ বিধান লঙ্ঘন করেছেন। এ অবস্থায় কেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে না নির্বাচনি অনুসন্ধান কমিটি, এই মর্মে আগামী ১৮ ডিসেম্বর দুপুর ১২টায় কমিটির কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে অথবা আপনার মনোনীত প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হলো।

/এএম/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী