ডুবে যাওয়া ট্রলারে মোটরসাইকেল পাওয়া গেলেও মেলেনি নিখোঁজ ব্যক্তিকে

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২৩, ১০:১০আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ১০:১০

মুন্সীগঞ্জের টংগীবাড়ি এলাকায় পদ্মার শাখা নদীতে একটি ট্রলার ডুবে গেছে। এই ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন। স্বজনদের দাবির পরিপ্রেক্ষিতে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ।

রবিবার (১৭ ডিসেম্বর) ভোর থেকে উদ্ধারকাজ শুরু হওয়ার কথা থাকলেও ঘন কুয়াশার কারণে সকাল ৯টার দিকে অভিযান শুরু হয়। এ সময় ট্রলার থেকে ডুবে যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করে ডুবুরি দল।

এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খেয়া পারাপারের ওই ট্রলারটি নদীর অপরপ্রান্তের পদ্মার চর থেকে হাসাইল বাজারে আসার পথে একটি বাল্কহেডের ধাক্কায় অন্তত ৪০ জন যাত্রী নিয়ে উপজেলা হাসাইল এলাকায় পদ্মার শাখা নদীতে ডুবে যায়। ঘটনার পরপরই দুই জনের লাশ উদ্ধার করেন স্থানীয়রা।

ধাক্কা দেওয়া বাল্কহেডটি রেখেই পালিয়ে যায় চালক ও স্টাফরা। পরে বাল্কহেডটি টংগীবাড়ি থানা পুলিশ ঘটনাস্থল থেকে জব্দ করে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দুর্ঘটনার পর ট্রলারের অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন। তবে এই ঘটনায় কেউ নিখোঁজ রয়েছে কি না তা নিশ্চিত করতে রাতে তল্লাশি অভিযান পরিচালনা করে স্থানীয় ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের টিম।

এ বিষয়ে টংগীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলাম হোসাইন জানান, রবিবার ভোর থেকে উদ্ধারকাজ শুরু করার কথা থাকলেও কুয়াশার কারণে বিলম্বে সকাল ৯টার দিকে কাজ শুরু হয়েছে। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছে বলে স্বজনরা দাবি করছেন।

/এফআর/
সম্পর্কিত
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ জেলে বাড়ি ফিরলেন ৫৪ বছর পর
ইউএনএইচসিআর-আইওএমের বিবৃতিআন্দামান সাগরে ট্রলার ডুবে রোহিঙ্গা ও বাংলাদেশিসহ নিখোঁজ ২৫০
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী