নৌকা প্রতীক নিয়ে মন্ত্রী বললেন, ‘আমার ছেলে ডামি প্রার্থী’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২৩, ১৭:৫২আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ২২:১৩

নারায়ণগঞ্জের পাঁচটি আসনে প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এর মধ্যে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে দলীয় প্রতীক নৌকা গ্রহণ করে আওয়ামী লীগ প্রার্থী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, ‘এই আসনে আমার ছেলে ডামি প্রার্থী হিসেবে নির্বাচন করবে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকার মনোনয়ন দিয়েছেন। জরিপ চালিয়ে এলাকায় সবচেয়ে জনপ্রিয় লোকটিকে নৌকার মনোনয়ন দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী আগেই বলেছেন, “কারও চেহারা দেখে মনোনয়ন মিলবে না। জনপ্রিয়তা দেখে মনোনয়ন পাওয়া যাবে। নিশ্চিত করে বলতে পারি, আমার জনপ্রিয়তা পেয়েছেন বলেই নেত্রী নৌকা তুলে দিয়েছেন। আমরা নির্বাচন করছি মানুষের উন্নয়নের জন্য। বিগত দিনে আমার নির্বাচনি এলাকায় উন্নয়ন করেছি বলেই জনগণ কাজ দেখে নৌকায় ভোট দেবেন।’

ভোটারদের উদ্দেশে গোলাম দস্তগীর গাজী বলেন, ‘আমরা শান্তি চাই। দেশের উন্নয়ন চাই। দেশকে একটা শক্তিশালী অর্থনৈতিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। এই উন্নয়ন দেখে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন। আমরা চাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হোক। গত ১৫ বছর ধরে নৌকায় আস্থা রেখেছে দেশের মানুষ। আগামীতেও আস্থা রাখবে বলে আশা রাখছি।’

জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, এই আসনে আওয়ামী লীগসহ ৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে গোলাম দস্তগীর গাজীর প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন তার ছেলে গাজী গোলাম মর্তুজা। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক পেয়েছেন। বাকি সাত জনের মাঝেও আজ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। তারা হলেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার (সোনালী আঁশ), শাহাজাহান ভূঁইয়া (স্বতন্ত্র), হাবিবুর রহমান (স্বতন্ত্র), জোবায়ের আলম (স্বতন্ত্র), সাইফুল ইসলাম (স্বতন্ত্র), জয়নাল আবেদীন চৌধুরী (স্বতন্ত্র) এবং ইসলামী ফ্রন্ট বাংলাদেশের এ কে এম শহিদুল ইসলাম।

/এএম/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম