এবার ভোট চুরি করলে চাকরি থাকবে না: কাদের সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২৩, ২১:৪৬আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ২১:৪৬

প্রতীক পেয়ে প্রিসাইডিং কর্মকর্তাদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেছেন, ‘এবার ভোট চুরি করবেন না। ভোট চুরি করলে চাকরি থাকবে না। চুরি করলে জেলে যেতে হবে। কমপক্ষে ছয় মাস জেল খাটতে হবে।’

সোমবার (১৮ ডিসেম্বর) বিকালে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের করোটিয়া পাড়া দাখিল মাদ্রাসা মাঠে নির্বাচনি পথসভায় এ হুঁশিয়ারি দেন কাদের সিদ্দিকী। এর আগে সকালে টাঙ্গাইলের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. কায়ছারুল ইসলাম তাকে গামছা প্রতীক বরাদ্দ দেন। প্রতীক পাওয়ার পর এটি তার প্রথম নির্বাচনি সভা।

পথসভায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে কাদের সিদ্দিকী বলেন, ‘যারা ভোট চুরি করবে, তাদের ধরে আমার কাছে নিয়ে আসবেন। তাদের যদি কমপক্ষে ছয় মাস জেল খাটাতে না পারি, তাহলে আমার নামে আপনারা কুত্তারে ভাত দেবেন।’

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে কৃষক শ্রমিক জনতা লীগের এই প্রার্থীর প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের অনুপম শাজাহান জয়। এই আসনে আরও চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন জাতীয় পার্টির রেজাউল করিম, তৃণমূল বিএনপির পারুল আক্তার, বিকল্পধারা বাংলাদেশের আবুল হাশেম ও বাংলাদেশ কংগ্রেসের মোস্তফা কামাল।

কোনও ব্যক্তির সঙ্গে আমার প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না জানিয়ে কাদের সিদ্দিকী বলেন, ‘আমার সঙ্গে আওয়ামী লীগ প্রার্থী অনুপম শাহজাহানের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না। প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে নৌকার সঙ্গে গামছা প্রতীকের।’

পথসভায় আরও বক্তব্য দেন কাদের সিদ্দিকীর ছোট ভাই আজাদ সিদ্দিকী, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন ও কেন্দ্রীয় যুব আন্দোলনের সভাপতি হাবিবুন্নবী সোহেল প্রমুখ। 

/এএম/
সম্পর্কিত
মুজিবনগর দিবস কোনও দলের নয়, এটি সর্বজনীন: কাদের সিদ্দিকী 
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান