মুজিবনগর দিবস কোনও দলের নয়, এটি সর্বজনীন: কাদের সিদ্দিকী 

টাঙ্গাইল প্রতিনিধি 
১৮ এপ্রিল ২০২৬, ০১:৪৭আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০১:৪৭

কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, “মুজিবনগর দিবস সর্বজনীন। এটি কোনও একক দল বা গোষ্ঠীর নয়। সরকার, বিরোধী দল, সবাইকে এ দিবসের গুরুত্ব উপলব্ধি করতে হবে। মুজিবনগর না হলে স্বাধীনতা অর্জন এত সহজ হতো না।” 

শুক্রবার (১৭ এপ্রিল) বিকালে টাঙ্গাইলের সখীপুরে কাদের সিদ্দিকীর নিজ বাসভবনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

কাদের সিদ্দিকী বলেন, “আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছি, এটা সত্য। কিন্তু স্বাধীনতার প্রকৃত মূল্যবোধ আমরা এখনও পুরোপুরি উপলব্ধি করতে পারিনি। স্বাধীনতা কোনও দল বা মতের নয়, এটি সমগ্র দেশের, সকল মানুষের।” 

তিনি আরও বলেন, “মানুষের সেবা ও পাশে দাঁড়ানোর লক্ষ্যেই কৃষক শ্রমিক জনতা লীগ গঠন করা হয়েছে। আমার দল বঙ্গবন্ধুর দল, মাওলানা ভাসানীর দল। আমি সেই আওয়ামী লীগের সদস্য ছিলাম, যে আওয়ামী লীগ বঙ্গবন্ধু ও ভাসানী গড়ে তুলেছিলেন। ১০ এপ্রিল গঠিত প্রবাসী সরকার ১৭ এপ্রিল মুজিবনগরে শপথ গ্রহণের মাধ্যমে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে সুসংগঠিত করে। মুজিবনগর সরকার সঠিক নেতৃত্ব দিতে না পারলে মুক্তিযুদ্ধ সফল হতো না।” 

সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুস ছবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দলের উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আশিক জাহাঙ্গীর, আব্বাস আলী মাস্টার, সাংগঠনিক সম্পাদক তুহিন সিদ্দিকী, ডা. জাবেদ, বীর মুক্তিযোদ্ধা জামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আক্কেল আলী মাস্টার, ছাত্রনেতা শেখ সাদী প্রমুখ। 

/এএম/
সম্পর্কিত
অনলাইন ক্যাসিনোর মাস্টারমাইন্ড ওয়াসিম হালদার গ্রেফতার
হাতকড়া নববধূর চুড়ির মতো: কাদের সিদ্দিকী
মুজিবনগরসহ সারা দেশের ক্ষতিগ্রস্ত মুক্তিযুদ্ধের স্মারক পুনর্নির্মাণের দাবি
সর্বশেষ খবর
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ