১০ বছর পর প্রচারণায় নেমে নৌকার প্রার্থীর নাচ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২৩, ১৭:১৯আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১৭:১৯

নেচে-গেয়ে আনন্দ-উল্লাস করে নৌকার নির্বাচনি প্রচারণা শুরু করেছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের আওয়ামী লীগের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার। এ সময় দলের নেতাকর্মীরা ব্যান্ড বাজিয়ে আনন্দ-উল্লাস করে পুরো এলাকা মাতিয়েছেন। তাদের উল্লাস দেখে নাচতে শুরু করেন কায়সার। 

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় আওয়ামী লীগের কার্যালয় থেকে নির্বাচনি প্রচারণা শুরু হয় এই প্রার্থীর। পরে সোনারগাঁ জাদুঘরের সামনে গিয়ে শেষ হয়।

প্রচারণা শেষে পথসভায় আব্দুল্লাহ আল কায়সার বলেন, ‘১০ বছর পর এই আসনে নৌকা প্রতীক দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর বহিঃপ্রকাশ হিসেবে আজকে নেতাকর্মীরা প্রচারণায় নেমেছেন। প্রধানমন্ত্রী আমার কাজের মূল্যায়ন করেছেন। দীর্ঘদিন নৌকা না পাওয়ার নেতাকর্মীদের বেদনা-আনন্দ; দুটোই ফুটে উঠেছে আজকের প্রচারণায়। নৌকাকে জয়ী করতে নেতাকর্মীদের নিয়ে বিজয় উল্লাস করেছি আমরা।’

সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় আওয়ামী লীগের কার্যালয় থেকে নির্বাচনি প্রচারণা শুরু হয় এই প্রার্থীর

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এই প্রার্থী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন জনপ্রতিনিধিদের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে গেছে। গত কয়েক বছরে সোনারগাঁয়ে ব্যাপক উন্নয়ন হয়েছে। আমি বিশ্বাস করি, জনগণ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে আমাকে জয়ী করবেন।’

পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম ভূঁইয়া, সহসভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুম রহমান এবং আওয়ামী লীগ নেত্রী রুবিয়া সুলতানা।

প্রসঙ্গত, আব্দুল্লাহ আল কায়সার ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে সংসদ সদস্য হন জাতীয় পার্টির লিয়াকত হোসেন খোকা। দীর্ঘ ১০ বছর পর এই আসনে নৌকার প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ।

/এএম/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের