মাদারীপুরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় মানববন্ধন

মাদারীপুর প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২৩, ১৫:৪৫আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১৫:৪৫

মাদারীপুরের কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর কর্মী কৃষক এসকেনদার খাঁকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ ডিসেম্বর) সকালে কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন নিহতের স্বজন ও এলাকাবাসী। এ সময় এসকেনদারকে হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানান তারা।

স্বজনরা জানায়, গত ২১ ডিসেম্বর বিকালে মাদারীপুরের কালকিনির লক্ষ্মীপুরে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের পক্ষে একটি মিছিল বের হয়। সেই মিছিলে অংশ নেন তাহমিনার সমর্থক এসকেনদার খাঁ। এ সময় লক্ষ্মীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুল হক ব্যাপারীর নেতৃত্বে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় আহত হয় বেশ কয়েকজন। এই ঘটনায় ফজলুল হকসহ ৫৭ জনের নামে কালকিনি থানায় মামলা করা হয়।

এরই জেরে শনিবার (২৩ ডিসেম্বর) সকালে বাড়ির সামনের রাস্তায় হাঁটতে বের হলে ফজলুল হক ব্যাপারীর নেতৃত্বে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয় এসকেনদারকে। এ সময় পায়ের রগও কর্তন করা হয়। বাধা দিলে এসকেনদারের চাচাতো ভাই আবু বক্কর খাঁকে কুপিয়ে জখম করা হয়। পরে দুই জনকে উদ্ধার করে প্রথমে ভর্তি করা হয় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অবস্থার অবনতি হলে এসকেনদারকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যালে পাঠানো হলে ওই দিন দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কৃষককে কুপিয়ে হত্যার ঘটনায় পুরো এলাকাজুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

প্রসঙ্গত, মাদারীপুর-৩ আসনের নৌকা প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। অপরদিকে তাহমিনা বেগম কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। নিহত এসকেনদার খাঁর পরিবারে তিন ছেলে, এক মেয়ে ও স্ত্রী রয়েছে।

মানববন্ধনে উপস্থিত উজ্জ্বল সর্দার বলেন, ‘যে মারা গেছেন সে সস্পর্কে আমার মামা হয়। আবদুস সোবহান গোলাপের লোক মামাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমরা এই ঘটনার বিচার চাই।’

শাহীন ব্যাপারী নামে আরেকজন বলেন, ‘নৌকার সমর্থক ফজলুল হক ব্যাপারী কয়েক দফা হুমকি দিয়েছে, যারা ঈগল মার্কা তাহমিনার নির্বাচন করবে, তাদের কাউকেই বাজারে উঠতে দেবে না। ঈগল পাখি মার্কার গণজোয়ার দেখে নৌকার পক্ষের লোকজন বারবারই হামলা চালাচ্ছে। এরই প্রতিবাদে মানববন্ধন করেছি। পাশাপাশি এই হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবি করছি।’

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকির জানান, হত্যাকাণ্ডের ঘটনায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। পরিবার থেকে থানায় লিখিত অভিযোগ দিলে মামলা রেকর্ড করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
‘ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা ধর্ষণের বিচার করতে পারছে না’
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের