নির্বাচন করবো, শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন: চিফ হুইপ

মাদারীপুর প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২৩, ১৯:২৭আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১৯:২৭

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, ‘আমাদের বিশ্বাস বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আমরা যেমন পদ্মা সেতু করেছি, তেমনি নির্বাচনও করবো। শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন। আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে।’

রবিবার (২৪ ডিসেম্বর) মাদারীপুর-১ আসনের শিবচর উপজেলার দক্ষিণ বহেরাতলা এলাকায় নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

এ সময় চিফ হুইপ আরও বলেন, ‘খুনি তারেক জিয়ার নেতৃত্বে ফাঁসি হওয়া যুদ্ধাপরাধী, বঙ্গবন্ধুর হত্যাকারী, স্বাধীনতা যুদ্ধে পরাজিতদের পরিবারের সবাই ঐক্যবদ্ধ হয়েছে। বিদেশে বসে তারেক জিয়ার নির্দেশে বাসে আগুন দিচ্ছে। ট্রেনে আগুন দিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে। বিএনপির আমলে লুটপাট করা টাকা ওই সকল পরিবারগুলোর মাধ্যমে ব্যয় করে অপচেষ্টা চালাচ্ছে।’

এদিন চিফ হুইপ দক্ষিণ বহেরাতলা ও কুতুবপুর ইউনিয়নের আরও কয়েকটি স্থানে গণসংযোগ করেন। পথসভা ও জনসভায় অংশ নিয়ে ভোটারদের প্রতি ভোট প্রার্থনা করেন।

এ সময় আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আ. লতিফ মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিমসহ উপজেলা ও ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

/কেএইচটি/
সম্পর্কিত
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছালো
শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে: তথ্য উপদেষ্টা
রাজবাড়ীতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের পোস্টার, নৌকায় মিছিল
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম