কালিহাতীতে অটোরিকশার ওপর ট্রাক উল্টে শিশু ও বৃদ্ধ নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০২৩, ১৭:৩৮ আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ১৭:৩৮

টাঙ্গাইলের কালিহাতীতে বাস-ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে শিশুসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচ জন। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার চাটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ভূঞাপুর উপজেলার ঘাটান্দি শিয়ালকোল এলাকার হীরামন বেগম (৮০) ও কালিহাতী উপজেলার তারাবাড়ি এলাকার সোহেল রানার ছেলে মো. আব্দুল্লাহ (১৩)। তারা দুই জনই অটোরিকশার যাত্রী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শরীরা জানান, দুপুরে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি বাস ঘাটাইলের দিকে যাচ্ছিল। এ সময় ঘাটাইল থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ট্রাক এলেঙ্গার দিকে যাচ্ছিল। অপর দিকে পালিমা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ঘাটাইলের দিকে যাচ্ছিল। এ সময় বাসটি অটোরিকশাকে অতিক্রম করার সময় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি অটোরিকশার ওপর উল্টে পড়ে। এতে অটোরিকশার সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
রাতে মসজিদের মাইকে ঘোষণা, রাতভর পুলিশের পাহারা, তবু ৫ গ্রামে সংঘর্ষ
খুলনায় বিএল কলেজের গেটে যুবককে গুলি
গোপন রাজনীতির এক চিরকুমার তাত্ত্বিক নেতা, ‘ক্রসফায়ারে’ শেষ পরিণতি
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি