ট্রেনে কাটা পড়ে ডিউটিতে থাকা আনসার সদস্যের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২৩, ১৪:১২আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ১৪:১২

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে রেললাইনে ডিউটিরত অবস্থায় রূপচান (৫০) নামের এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার চর ভাবলা এলাকায় এ ঘটনা ঘটে। ওই আনসার সদস্য টাঙ্গাইল সদর উপজেলার মগড়া গ্রামের হারু মন্ডলের ছেলে। 

তার সহকর্মীরা জানান, সকালে ডিউটিরত অবস্থায় নিখোঁজ হন রূপচান। পরে এলাকায় খোঁজাখুঁজি করে না পাওয়ায় তার বাড়িতে খবর দেওয়া হয়। একপর্যায়ে বেলা ১১টার দিকে স্থানীয়রা আনসার সদস্যের লাশ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখেন। রেলওয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশের এসআই আলী আকবর বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিনি মারা গেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান