ভূমিদস্যুরা পুতুল এমপি বানিয়ে রূপগঞ্জকে খেয়ে ফেলবে: পাটমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২৩, ২১:১২আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ২১:১৮

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের আওয়ামী লীগের প্রার্থী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেছেন, ‘ভূমিদস্যুরা একটা লোককে পুতুল এমপি বানিয়ে রূপগঞ্জকে খেয়ে ফেলবে। সেই চেষ্টা অব্যাহত রয়েছে তাদের। আমার প্রতিপক্ষ ভূমিদস্যুদের পৃষ্ঠপোষকতায় তাদের অর্থে নির্বাচনে নেমেছে। ভূমিদস্যুরা ওই প্রার্থীর পেছনে কোটি কোটি টাকা খরচ করছে। তারা একজন পুতুল এমপি বানিয়ে রূপগঞ্জকে দখল করতে চায়। তবে জনগণ এই চক্রান্ত বুঝে গেছে বলেই নৌকার প্রচারে গণজোয়ার সৃষ্টি হয়েছে।’

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকালে নিজ নির্বাচনি এলাকা রূপগঞ্জ উপজেলার দাউদপুর বাজার এলাকায় গণসংযোগে এসব কথা বলেন তিনি।

পাটমন্ত্রী বলেন, ‘পূর্বাচলের পাশে হওয়ায় এখানে (রূপগঞ্জে) ভূমির দাম বেড়ে গেছে। তাই ভূমিদস্যুরা এটাকে দখল করতে চাচ্ছে। তবে ভূমিদস্যুদের খেলা জনগণ বুঝে গেছে। তাই যত দিন যাচ্ছে ততই নৌকার পক্ষে জোয়ার বাড়ছে।’

নারায়ণগঞ্জ-১ আসনের নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীদের আড়ালে তৃতীয় একটা পক্ষ আছে উল্লেখ করে গোলাম দস্তগীর গাজী বলেন, ‘তৃতীয় পক্ষ আছে এখানে, তারা একজন পুতুল এমপি বানাতে চায়।’

গণসংযোগের সময় পাশের নুরুন্নেছা স্কুল অ্যান্ড কলেজ দেখিয়ে মন্ত্রী বলেন, ‘এখানে চারতলা ভবন হয়েছে দুইটা। এলাকার মাদ্রাসা যা আছে, সেগুলোরও উন্নয়ন হয়েছে প্রচুর। এদিকের প্রায় ১৫ কিলোমিটার রাস্তার উন্নয়ন হয়েছে। এছাড়াও ভেতরে রাস্তারও উন্নয়ন হয়েছে। উন্নয়নের কারণে মানুষ নৌকায় ভোট দেবে।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম