দেশের অবস্থা ভালো নেই, একেবারেই ভালো নেই: কাদের সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২৩, ০১:২৭আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ০০:৫৬

টাঙ্গাইলের বাসাইল পৌরসভার সাবেক মেয়র আব্দুর রহিম আহমেদকে উদ্দেশ্য করে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ইলেকশনে খুব জোর পেয়েছিল, নৌকা পেয়ে। সরকার, মরকার নেই। মানুষ নিয়ে গুঁড়া করে ফেলবে। মানুষের ওপর যারা অত্যাচার করে, মানুষকে যারা ঠকায়, তাদেরকে কোনও ছাড় দেওয়া হবে না।

শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে বাসাইল উপজেলার কলিয়া গ্রামে হজরত ছিদ্দিক তোতা শাহ কবিরের (রা.) বাৎসরিক মাহফিলে এসব কথা বলেন তিনি। গত পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুর রহিম আহমেদকে পরাজিত করে বিজয়ী হন কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত গামছা প্রতীকের প্রার্থী রাহাত হাসান টিপু।

কাদের সিদ্দিকী বলেন, 'আমাদের দেশের অবস্থা ভালো নেই, একেবারেই ভালো নেই। দেশের মানুষের মানবিকতা নেই, মান-সম্মান নেই, ছোট বড় পার্থক্য নেই, সবাই বাদশা।'

তিনি আরও বলেন, 'স্বাধীন দেশে শিশুকে বেঁধে রেখে মুক্তিপণ আদায় করা হয়। এজন্য মুক্তিযুদ্ধ করিনি। এজন্য দেশকে স্বাধীন করিনি। এটা মানুষের দেশ হয়নি। যত বড় বড় কথা বলুক, দেশে উন্নয়ন হয়েছে, দালান-ভবন হয়েছে, স্কুল-মাদ্রাসা হয়েছে। সারাদিন যে কামলা দিয়ে খায় সেই মানুষটা বাজারে গিয়ে পেঁয়াজ কিনতে পারে না, মরিচ কিনতে পারে না, লবণ কিনতে পারে না। আমি চাই যে মানুষ পরিশ্রম করবে, তিনি সম্মান নিয়ে ভালোভাবে বেঁচে থাকবে।'

এ সময় উপস্থিত ছিলেন বাসাইল পৌরসভার মেয়র রাহাত হাসান টিপু, সাবেক মেয়র আব্দুর রহিম আহমেদ, হজরত ছিদ্দিক তোতা শাহ কবিরের ছেলে হজরত আবুবকর ছিদ্দিক, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম খান, উপজেলা যুব আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর বিন জাফর প্রমুখ।

প্রসঙ্গত, বঙ্গবীর কাদের সিদ্দিকী টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গামছা প্রতীকে নির্বাচন করছেন।

/এএম/এসএসএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম