কালকিনি জনসভাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মাদারীপুর প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২৩, ১৫:৫১আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ১৬:০২

মাদারীপুর জেলার কালকিনি জনসভায় এসে পৌঁছেছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৩০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় তিনি জনসভাস্থলে প্রবেশ করেন।

প্রধানমন্ত্রী জনসভাস্থলে আসার সঙ্গে সঙ্গে স্লোগানে মুখর করে তোলে নেতাকর্মীরা। স্লোগান আর আনন্দধ্বনিতে ভরে ওঠে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ।

এদিকে, প্রধানমন্ত্রীকে একনজর দেখতে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের মাঠে মানুষের ঢল নেমেছে। সকাল ১০টা থেকে খণ্ড খণ্ড মিছিলে পুরো মাঠজুড়ে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। এজন্য ব্যাপক নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

কানায় কানায় পূর্ণ সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ

আজকের জনসভায় সভাপতিত্ব করবেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ ও সঞ্চালনা করবেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সকাল থেকেই কালকিনির প্রবেশমুখগুলোয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। মাদারীপুরের পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, ‘প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কালকিনিজুড়ে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে। সিসিটিভির ক্যামেরায় পুরো জনসভাস্থল পর্যবেক্ষণ করা হচ্ছে। এ ছাড়া অন্য বাহিনীগুলোর সদস্যরাও নিরাপত্তা দিতে কাজ করছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী