নির্বাচনকে কেন্দ্র করে একটি প্রাণ যেন না যায়: ইসি আলমগীর

মুন্সীগঞ্জ প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০২৩, ১৫:১৫আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ১৫:১৫

নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, ‘জাতীয় নির্বাচনে একটিও যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে বিষয়ে সোচ্চার রয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনকে কেন্দ্র করে একটি প্রাণ যেন না যায়। কারো সম্মানহানি যেন না হয়। প্রত্যেকটা নাগরিক, প্রার্থী ও তাদের সমর্থকরা সম্মানিত। কেউ যেন কারও সম্মানে আঘাত না করে।’

এ সময় তিনি বলেন, ‘নির্বাচনকে সুষ্ঠু করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে কমিশন। ভোটারদের কোনও ভয় নেই। ভোট সুষ্ঠু করার জন্য যত বাহিনী দরকার সে বাহিনী নামানো হয়েছে। অতীতের সব রেকর্ড ভেঙ্গে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নামানো হচ্ছে।’

রবিবার (৩১ ডিসেম্বর) দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে তিনি দ্বাদশ সংসদ নির্বাচনে জেলার তিনটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবুজাফর রিপনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার আসলাম খান।

/এফআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান