ব্যাডমিন্টন খেলার সময় মারা গেছেন পুলিশ কর্মকর্তা

রাজবাড়ী প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২৪, ০৯:২৭আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০৯:২৭

রাজবাড়ীর গোয়ালন্দে ব্যাডমিন্টন খেলার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) এসআই মনিরুজ্জামান মুন্সির (৫৮) মৃত্যু হয়েছে। রবিবার (৩১ ডিসেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

তিনি গোয়ালন্দ ঘাট থানায় কর্মরত ছিলেন। এই পুলিশ কর্মকর্তা ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার মো. হাসমত আলী মুন্সীর ছেলে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষ জানান, রবিবার রাতে থানার অন্য স্টাফের সঙ্গে থানার মাঠে ব্যাডমিন্টন খেলছিলেন। খেলা চলাকালে হঠাৎ তিনি মাঠেই অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, হাসপাতালে আনার পর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে তার মৃত্যু নিশ্চিত হই। প্রাথমিকভাবে ধারণা করছি তিনি আগে থেকে হৃদরোগে আক্রান্ত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের