গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালকসহ আরোহী নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২৪, ১৮:২২আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ১৮:২২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বাউশিয়া পাখির মোড় এলাকায় মেঘনা-গোমতী সেতুর ওপর অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলচালক ও আরোহী নিহত হয়েছেন। সোমবার (১ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোটরসাইকেলচালক সবুর হোসেন (৪৩)। তিনি ঢাকার কেরানীগঞ্জ এলাকার চরকুতুব উত্তর গ্রামের জিন্নাত হোসেনের ছেলে। অপরজন অজ্ঞাত পুরুষ (৬৫)।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মোটরসাইকেলযোগে ঢাকা থেকে কুমিল্লার দিকে যাচ্ছিলেন দুজন। তারা মেঘনা-গোমতী সেতুর গজারিয়া অংশে আসলে অজ্ঞাত একটি গাড়ি মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেলচালক সবুর নিহত হন। তার সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র এবং ড্রাইভিং লাইসেন্স থেকে তার নাম পরিচয় পাওয়া যায়। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় অপরজনকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার ব্যাপারে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, ‘মেঘনা-গোমতী সেতুর গজারিয়া অংশে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। নিহত সবুরের লাশ গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে এবং অপরজনের মরদেহ দাউদকান্দি উপজেলার একটি বেসরকারি হাসপাতালে আছে। তার পরিচয় পাওয়া যায়নি। আমরা ঘাতক গাড়িটিকে শনাক্তের চেষ্টা করছি।’

/কেএইচটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি