নৌকার বাইরে ট্রাক-ছাতা-ঈগল এগুলো কোনও মার্কা না: কৃষিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২৪, ২৩:৫৬আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০৯:১০

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, ‘নৌকার বাইরে ট্রাক, ছাতা, ঈগল এগুলো কোনও মার্কা না। নৌকা ছাড়া অন্য কোনও মার্কার অস্তিত্ব নেই। ঐতিহ্যবাহী কালিহাতীর মানুষ সারা জীবন আওয়ামী লীগ, নৌকা ও মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন। আসন্ন নির্বাচনেও তারা বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করবেন। শেখ হাসিনার উন্নয়নের অগ্রগতি অব্যাহত রাখবেন।’

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকালে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের নৌকার নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি। এই আসনে প্রথমবারের মতো নৌকার প্রার্থী কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার ওরফে ঠান্ডু। তিনি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান। অপরদিকে একই আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী লতিফ সিদ্দিকীর পক্ষে অবস্থান নিয়েছেন। কৃষিমন্ত্রী টাঙ্গাইল-১ (মধুপুর ও ধনবাড়ী) আসনের নৌকার প্রার্থী। তিনি টানা চারবারের নির্বাচিত সংসদ সদস্য।

উপজেলার এলেঙ্গা সরকারি শামসুল হক কলেজ মাঠে মোজহারুল ইসলামের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রাজ্জাক বলেন, ‘এই নৌকা মাওলানা ভাসানীর নৌকা, বঙ্গবন্ধুর নৌকা, শেখ হাসিনার নৌকা, উন্নয়নের নৌকা। কোনও ষড়যন্ত্রের দিকে না তাকিয়ে নৌকাকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতি করে দেখেছি, অনেক সূর্য ও নক্ষত্রের পতন হয়েছে। আমরা দেখেছি অনেক বড় বড় নেতা মশাল নিয়ে আলোকিত করতে চেয়েছেন, কেউ কেউ নীতি-আদর্শ বিসর্জন দিয়ে ধানের শীষ নিয়েও নির্বাচন করেছেন। কিন্তু তারা কেউই জনগণের মন জয় করতে পারেন নাই। দেশের শান্তি ও উন্নয়ন চাইলে হিন্দু-মুসলমান-বৌদ্ধ–খ্রিষ্টান সবাই মিলে শান্তিতে থাকতে হলে নৌকার বিকল্প নাই। আবার যদি জামায়াত-শিবির তাদের ষড়যন্ত্রের মাধ্যমে নৌকাকে পরাজিত করতে পারে, তাহলে দেশের মানুষের ভাগ্যে আবার দুর্দশা নেমে আসবে।’

ভোটারদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আপনারা হাত তুলে শপথ নিন, নৌকা মার্কায় ভোট দিয়ে প্রার্থী মোজহারুল ইসলাম তালুকদারকে এমপি নির্বাচিত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন।’

এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার আশরাফউজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ সাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা ও কালিহাতী পৌরসভার মেয়র নুরন্নবী সরকার।

/এএম/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম